চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যা মামলায় আটক কন্নড় এই সুপারস্টার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ১১, জুন ২০২৪
বিনোদন
A A

হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা দর্শন থুগুদীপাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) মহীশূরের ফার্মহাউজ থেকে দর্শনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য এ অভিনেতাকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হচ্ছে বলেই খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলোর।

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘গত ৯ জুন কামাক্ষীপালয় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এ মামলার তদন্ত করতে গিয়ে কন্নড় সিনেমার একজন অভিনেতার (দর্শন) নাম উঠে এসেছে। যে ব্যক্তি খুন হয়েছেন তার নাম রেণুকা স্বামী, তার বয়স ৩৩ বছর।’

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রেণুকা স্বামীর হত্যা মামলার তদন্ত বড় পরিসরে করতে গিয়ে অভিনেতা দর্শনের নিরাপত্তারক্ষীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। গত ৮ জুন হত্যা করা হয় রেণুকা স্বামীকে। ৯ জুন কামাক্ষীপালয়ার কাছের একটি ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এরমধ্যে বেশ কয়েকটি গুঞ্জনের কথা শোনা যাচ্ছে। এরমধ্যে একটি গুঞ্জন, অভিনেত্রী পবিত্রা গৌড়াকে অশ্লীল মেসেজ পাঠিয়েছিলেন খুনের শিকার রেণুকা। পবিত্রা আবার দর্শনের খুব কাছের। দুজনের প্রেমের জল্পনাও রয়েছে। পবিত্রার কারণেই কি রেণুকার উপর ক্ষিপ্ত ছিলেন দর্শন? আর রেণুকার মৃত্যুর ঘটনায় তার কি কোনও ভূমিকা রয়েছে? এসবই নাকি জিজ্ঞেস করছে পুলিশ।

১৯৯৭ সালে রুপালি পর্দায় অভিষেক ঘটে দর্শন থুগুদীপার। ২০০১ সালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো ‘ম্যাজেস্টিক’, ‘কারিয়া’, ‘গাজা’, ‘সারথি’ প্রভৃতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কন্নড় সিনেমাকন্নড় সুপারস্টারদর্শনপবিত্রাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের চ্যাম্পিয়ন স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়?

জুন ১১, ২০২৬

বিশ্বকাপের ৯৬ বছরে প্রথমবার, যে কীর্তি তিন ফুটবল মহাতারকার

জুন ১১, ২০২৬

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT