চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বই লিখে আইনি ঝামেলায় কারিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ১১, মে ২০২৪
বিনোদন
A A

নিজের লেখা বই নিয়ে আইনি ঝামেলায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকাকালীন, গর্ভাবস্থার নানান কিছু নিয়ে একটি বই লিখেছিলেন কারিনা। যে বইয়ের নাম, ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’। আর এই বইয়ের কারণেই এবার আইনি সমস্যায় জড়ালেন এই অভিনেত্রী।

নিজের বইয়ের নামের সঙ্গে ‘বাইবেল’ শব্দটি জুড়ে দেওয়ার কারণেই এই সমস্যায় পড়েছেন কারিনা। নিজের বইয়ের এই নামকরণের জন্য কারিনার বিরুদ্ধে মধ্যপ্রদেশ হাইকোর্টে দায়ের হয়েছে একটি মামলা। যে কারণে আদালতের পক্ষ থেকে অভিনেত্রীর কাছে নোটিশ পাঠানো হয়েছে।

জানা যাচ্ছে, অ্যাডভোকেট ক্রিস্টোফার অ্যান্থনির দায়ের করা একটি আবেদনের ভিত্তিতে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি গুরুপাল সিং আলুওয়ালিয়া এই নোটিশ জারি করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে অতিরিক্ত দায়রা আদালতে মামলাটি নথিভুক্ত করার আবেদন করা হয়েছিল। তবে সেসময় আদালত ক্রিস্টোফার অ্যান্থনির সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের সেই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার মধ্যপ্রদেশ হাইকোর্টে এই মামলা দায়ের করেছেন আইনজীবী ক্রিস্টোফার অ্যান্থনি। তার সেই আবেদনের ভিত্তিতেই গত ৯ মে কারিনাকে আইনি চিঠি পাঠিয়েছে আদালত।

আইনজীবী ক্রিস্টোফার অ্যান্থনি প্রাথমিকভাবে জব্বলপুরের এক স্থানীয় থানায় কারিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তার অভিযোগ গর্ভাবস্থার সঙ্গে ‘পবিত্র গ্রন্থ বাইবেল’-এর তুলনা করার কারণে এটা খ্রিষ্ট সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এই মামলায় মধ্যপ্রদেশ রাজ্যের পক্ষে ছিলেন প্যানেল আইনজীবী দিলীপ পরিহার।

তবে এ বিষয়ে কারিনার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। –পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনি ঝামেলাকারিনা কাপুর খানবলিউড অভিনেত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT