চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিমিক্রির কারণে বেজায় চটলেন করণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ০৬, মে ২০২৪
বিনোদন
A A
করণ জোহর স্টাইলিশ পোশাকে, চটেছেন মিমিক্রির কারণে. Channel i News - চ্যানেল আই নিউজ

কমেডি শোয়ে নিজেকে নিয়ে ‘অত্যন্ত কুরুচিকর’ মিমিক্রি দেখে বিরক্ত বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। ইনস্টাগ্রামে পোস্ট করে রীতিমত ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

মায়ের সঙ্গে বসে কমেডি শো উপভোগ করছিলেন করণ। সেই সময়ই একটি মিমিক্রি চোখে পড়ে তার। আর তাতেই চটেছেন করণ। যদিও নিজের স্টোরিতে সেই কমেডি শো অথবা কমেডিয়ানের নাম উল্লেখ করেননি তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে করণ লিখেছেন, ‘আমি মায়ের সঙ্গে বসে টিভি দেখছিলাম। সেই সময়েই জনপ্রিয় চ্যানেলে এক কমেডি শোয়ের প্রমো দেখতে পাই। এক কমেডিয়ান আমার মিমিক্রি করছিলেন আর সেটা অত্যন্ত কুরুচিকরভাবে। এই সমস্ত ট্রলগুলো যদি অচেনা, অপ্রসিদ্ধ লোকজনেরা করত, তাহলে গায়ে মাখতাম না। কিন্তু ২৫ বছর ধরে অনবরত কাজ করে যাওয়া একজনকে যদি নিজের ইন্ডাস্ট্রির লোকেরাই সম্মান না দিতে পারে, তাহলে কোন সময়ে আমরা বসবাস করছি, তার পরিচয় পাওয়া যায়। ঘটনায় আমি রাগ করিনি। বরং হতাশ হয়েছি।’

Banglabid

করণের পোস্ট দেখে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক ও প্রযোজক একতা কাপুর। তিনি লেখেন, ‘এ রকম প্রায়ই ঘটছে আজকাল! কমেডি শো থেকে অ্যাওয়ার্ড ফাংশনেও বিশ্রী রসিকতা করা হচ্ছে। আর এরপরও তারা ভাবেন, তাদের অনুষ্ঠানে সে সমস্ত মানুষ যোগ দেবেন’। একতার মন্তব্যে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন করণ।

সম্প্রতি সোনি চ্যানেলে ‘ম্যাডনেস মাচায়েঙ্গে- ইন্ডিয়া কো হাসায়েঙ্গে’-এর এক প্রমো থেকে এই ঘটনার উৎপত্তি। যেখানে ‘বলিউড মেরি জান’ পর্বে করণের মিমিক্রি করেছেন কমেডিয়ান কেতন সিং। ধারণা করা হচ্ছে তাকে নিয়ে করণের পোস্ট।

যদিও এরপর এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের মধ্যে দিয়ে পরিচালকের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। বলেছেন, ‘করণ (জোহর) স্যারের কাছে আমি ক্ষমা চাইছি। আমি তার কাজের অনেক বড় ভক্ত। তার কফি শো (কফি উইথ করণ) আমি দেখি। তার সর্বশেষ ছবি ‘‘রকি অউর রানি কি প্রেম কাহানি’’ আমি ৫-৬ বার দেখেছি। যদি আমার কাজ তাকে আঘাত করে তাহলে আমি তার কাছে ক্ষমাপ্রার্থী। তাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। আমি কেবল দর্শকদের বিনোদন দিতে চেয়েছিলাম। আমি যদি অতিরিক্ত কিছু করে থাকি তার জন্য আমি দুঃখিত।’-এনডিটিভি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করণ জোহরবলিউড প্রযোজক ওপরিচালক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিটরুট খাবেন, নাকি শুধু দেখবেন? জানুন এর পুষ্টিগুণ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রদর্শনীর চিত্রকর্মে একাত্তরের চেয়ে চব্বিশকে বড় দেখানোর অভিযোগ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT