চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কারাগার পার্ট ২’তে কি রহস্যের জট খুলবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A
অভিনেতা কারাগার থেকে মুক্তির জন্য একজনের কাঁধে হাত রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত আগস্টে হইচই-এ ওয়েব সিরিজ ‘কারাগার’ প্রকাশের পর সাড়া ফেলেছিল। তখন জানানো হয়, এর পার্ট ২ এর জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না দর্শকের!

তখন থেকেই অপেক্ষায় ছিলেন দুই বাংলার দর্শক। অবশেষে ‘কারাগার’-এর দ্বিতীয় পার্টের ট্রেলার প্রকাশ হয়েছে। সেই সঙ্গে হইচই কর্তৃপক্ষ জানিয়েছে এর স্ট্রিমিং তারিখও।

আগামি ২২ ডিসেম্বর কারাগার এর দ্বিতীয় পর্ব উন্মুক্ত হবে। কারাগারের প্রথম পর্বে চঞ্চল চৌধুরীকে সেন্ট্রাল জেলের এক রহস্য মানব হিসেবে দেখা গিয়েছিল। রহস্য এতটাই ছিল যে চঞ্চলের জন্ম, আগমন সবকিছু নিয়েই কৌতূহলী ছিলেন দর্শক। হইচই জানাচ্ছে, সেই প্রশ্নগুলোর জবাব মেলার কথা কারাগারের দ্বিতীয় পর্বে।

Banglabid

বুধবার সন্ধ্যায় প্রকাশিত কারাগার দুই এর ট্রেলার দেখে অনুমান করা যাচ্ছে, টান টান দ্বিতীয় পর্বও সাড়া ফেলতে পারে দর্শকদের মাঝে। এই ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরী এবার নিজের মুখোমুখি নিজেই হবেন।

তিনি যেমনটা বললেন, কারাগার প্রথম পর্বের যে সাড়া আমরা পেয়েছি তা অভাবনীয়। দ্বিতীয় পর্বে যা দেখানো হবে, ট্রেলারে তার সামান্যই উঠে এসেছে। আমাকে সম্পূর্ণ ভিন্ন দুইটি রুপে এখানে দেখা যাবে। শুধু এটুকু বলতে পারি যে গল্পের গতিবিধি যেভাবে বিস্তার লাভ করেছে, দর্শক তাতে মুগ্ধ হবে।

তকদীর নামে একটি ওয়েব সিরিজ বানিয়ে পরিচিতি পান পরিচালক সৈয়দ আহমেদ শাওকী। ‘কারাগার’ বানিয়েছেন তিনিই। দ্বিতীয় পার্ট প্রসঙ্গে তার বক্তব্য, ‘কারাগারে আমি এমন একটি গল্প বলতে চেয়েছি যা আমাদের সামনে খুব বেশি উঠে আসেনি, কিন্তু গল্পের গভীরে একটি নির্মম সত্য আছে। দেশ-বিদেশের দর্শক যেভাবে কারাগারকে ভালোবেসে গ্রহণ করেছেন, তাতে আমি উদ্বেলিত। আমরা বিশ্বাস করি যে কারাগারের দ্বিতীয় পর্ব দর্শকদের প্রত্যাশার সঠিক মূল্যায়ন করবে।’

Reneta

আলোচিত ওয়েব সিরিজ কারাগার-এ চঞ্চল ছাড়াও ‘কারাগার ২’ এ অভিনয় করেছেন আফজাল হোসেন, তাসনিয়া ফারিণ, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, এফএস নাঈম, একে আজাদ সেতু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনইন্তেখাব দিনারএকে আজাদ সেতুএফএস নাঈমওয়েব সিরিজকারাগারকারাগার-২চঞ্চল চৌধুরীতাসনিয়া ফারিণদর্শকবিজরী বরকতউল্লাহলিড বিনোদনসিনেমাহইচই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অতীত ও বর্তমানের ক্ষমতাসীনদের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

পরবর্তী

মিরাজ ১০০*, মাহমুদউল্লাহ ৭৭, বাংলাদেশ ২৭১

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে, মিরাজ ও মাহমুদউল্লাহ খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজ ১০০*, মাহমুদউল্লাহ ৭৭, বাংলাদেশ ২৭১

পল্টনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পল্টনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

সর্বশেষ

ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT