বিনোদন

হিন্দি ছবিকে ‘না’ বললেন ‘কানতারা’ খ্যাত অভিনেতা

অভিনেতা কান্তারা চরিত্রে এক অ্যাকশন দৃশ্যে, জল ও ধোঁয়া চারপাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা কান্তারা চরিত্রে একজন পুরুষ, জল ও ধোঁয়ার মধ্যে অ্যাকশন দৃশ্যে, উত্তেজনাপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারত জুড়ে চলছে ‘কানতারা’র জয়জয়কার। ছবির গল্প থেকে শুরু করে অভিনয়, সাজসজ্জা সবই নজর কেড়েছে দর্শকের। মুক্তির সময় এই ছবি খুব বেশি প্রচার না পেলেও, ছবিটি নিজগুণে জায়গা করে নিয়েছে দর্শকমনে।

কন্নড় ভাষার পাশপাশি এর হিন্দি সংস্করণও বেশ সাফল্য পেয়েছে। শুধু কর্নাটকেই ১০০ কোটি বেশি টিকিট বিক্রি হয়েছে এই ছবির। ছবিটির একের পর এক চমকের মাঝেই কানাঘুষো শুরু হয়েছে এই ছবির অভিনেতা ও পরিচালক রিষভ শেঠির বলিউডের দিকে পা বাড়ানো নিয়ে। যদিও অভিনেতার তরফ থেকে পাওয়া গেলো অন্য খবর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রিষভ বলেন, ‘আমি একজন গর্বিত কন্নড়। আমি কন্নড় ছবিই করতে চাই। আমি এখন যতটা সাফল্য পেয়েছি, তা কন্নড় ছবির ইন্ডাস্ট্রি ও সেখানকার দর্শকের জন্যই। আমি মন থেকে চাইব শুধু কন্নড় ছবিই করতে। একটা ছবি সফল হয়েছে দেখে আমার ভিতরের মানুষটা বদলে যাবে না।

তিনি আরও বলেন, আমি মনে করি, প্রাদেশিক ছবিকে প্রাধান্য দেওয়া উচিত। যদিও হিন্দি ভাষাভাষী দর্শক আমার ছবি পছন্দ করেন, তা হলে আমার ছবি যেন তাদের অঞ্চলে মুক্তি পায়, সেই চেষ্টাই করব। নয়তো আমি আমার কন্নড় দর্শকের জন্য ছবি বানাবো। যদিও ‘কানতারা’ ছবিটা বানানোর সময় সারা দেশে মুক্তি কোন চিন্তাভাবনা ছিল না। তবে জানি না, কীভাবে এটা সম্ভব যে ছবিটা প্রচার ছাড়াই প্যান ইন্ডিয়া সাফল্য পেল।

পৌরাণিক কাহিনী নির্ভর ‘কানতারা’ ছবির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন রিষভ শেঠি। ‘কানতারা’ শব্দের অর্থ গহীন জঙ্গল। ছবির গল্প স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’কে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

ছবিতে অভিনয় করেছেন কিশোর, অচ‍্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠির মতো অভিনেতা অভিনেত্রীরা।

বিষয়:কানতারা রিষভ শেঠি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…