চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির আগেই যে রেকর্ড গড়ল ‘কানতারা টু’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
কানতারা টু সিনেমার পোস্টার, যুদ্ধের দৃশ্য ও চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালে মুক্তি পেয়েছিল ভারতের সর্বকালের সবচেয়ে বেশি আয়কারী কন্নড় সিনেমা ‘কানতারা’। যেটি মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপিয়ে বেড়িয়েছিল। ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল ৪০০ কোটি রুপির বেশি! তবে শুধু বক্স অফিস নয়, ‘কানতারা’ সিনেমা দর্শকদেরও প্রশংসা কুড়ায়।

যার প্রেক্ষিতে নির্মিত হচ্ছে সিনেমাটির প্রিকুয়েল। ‘কানতারা’ সিনেমার এই প্রিকুয়েলের নাম রাখা হয়েছে ‘কানতারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান’।হাম্বল ফিল্মস প্রযোজিত সিনেমাটিতে ঋষভ শেঠির ফার্স্ট লুক দারুণ সাড়া ফেলে। কেবল তাই নয়, মুক্তির আগেই মোটা অঙ্কের অর্থ আয় করছে সিনেমাটি।

একটি সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, “অ্যামাজন প্রাইম ‘কানতারা: চ্যাপ্টার ১’-এর পোস্ট-থিয়েট্রিক্যাল স্ট্রিমিং রাইটস ১২৫ কোটি রুপিতে কিনে নিয়েছে। এটি কন্নড় সিনেমার ইতিহাসে অন্যতম সর্বোচ্চ চুক্তি, ‘কেজিএফ টু’-এর পরের অবস্থানে রয়েছে এটি। এই প্ল্যাটফর্মটি সব ভাষার স্ট্রিমিং রাইটস কিনেছে।”

সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ জোরকদমে চলছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ২০টি ভিএফএক্স স্টুডিও মিলে বিশ্বমানের একটি সিনেমা তৈরি করছেন তারা।

আগামী ২ অক্টোবর বিশ্বব্যাপী ২৫০০টি বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘কানতারা: চ্যাপ্টার ১’। আগামী ২০ সেপ্টেম্বরের দিকে সিনেমাটির থিয়েট্রিক্যাল ট্রেলার প্রকাশ পাবে। এ বিষয়ে সূত্রটি জানায়, “কানতারা: চ্যাপ্টার ১’-এর থিয়েট্রিক্যাল ট্রেলারের কাজ দ্রুতগতিতে চলছে। একটি উপাদান দিয়ে দর্শকদের মনে আগ্রহ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে, যা সিনেমার মুক্তি পর্যন্ত ধাপে ধাপে বজায় থাকবে।”

পরিচালনার পাশাপাশি ‘কানতারা’ সিনেমার চিত্রনাট্য রচনা ও অভিনয়ও করেন ঋষভ শেঠি। ‘কানতারা টু’ সিনেমার চিত্রনাট্য রচনা, পরিচালনা এবং অভিনয়ও করছেন ঋষভ।

Reneta

‘কানতারা’ প্রথমে কন্নড় ভাষায় নির্মাণ করা হয়েছিল। পরে আরো ছয়টি ভাষায় ডাব করে প্রদর্শিত হয়। তখন শুধু নির্মাণে ব্যয় হয়েছিল ১৬ কোটি রুপি; সব মিলিয়ে বাজেটের অঙ্ক গিয়ে দাঁড়িয়েছিল প্রায় ৩৫ কোটি। এখন প্রিকুয়েলটি বানাতে এর দ্বিগুণ খরচ হবে বলে জানা গেছে।

‘কানতারা: চ্যাপ্টার ১’ বা ‘কানতারা টু’ সিনেমার বিভিন্ন চরিত্রে দেখা যাবে জয়রাম, রাকেশ পূজারি, রুক্মিণী, গুলশান প্রমুখ।-সিনেমা এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘কানতারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান’ঋষভ শেঠিকন্নড় সিনেমাকানতারাকানতারা টু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT