বিনোদন

‘কাঙ্গুভা’র দুর্ধর্ষ ট্রেলারে সুরিয়া-ববির দ্বৈরথ

কাঙ্গুভা সিনেমার দুজন প্রধান চরিত্রের intense মুখাবয়ব।. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঙ্গুভা সিনেমার ট্রেলারে সুরিয়া ও ববি চরিত্রের দ্বৈরথের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘোষণার শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণী ভারতের অভিনেতা সুরিয়ার পরবর্তী সিনেমা ‘কাঙ্গুভা’। ইতোপূর্বেই যার বেশ কিছু ঝলক দর্শক মনে উম্মাদনা সৃষ্টি করেছে। আসছে ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইতিহাসনির্ভর তামিল অ্যাকশন এই ছবিটি।

এবার এলো ছবিটির প্রতীক্ষিত ট্রেলার। সোমবার দুপুরে ট্রেলার প্রকাশিত হওয়ার পর রীতিমত হুলুস্থুল ভারতীয় সিনেমা অঙ্গনে।

‘কাঙ্গুভা’য় নায়কের চরিত্রে দক্ষিণী অভিনেতা সুরিয়া, তার বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি। এদিকে খল ভূমিকায় দেখা গেল বলিউড অভিনেতা ববি দেওলকে। ছবিটিতে আরো অভিনয় করছেন জগপতি বাবু, যোগী বাবু সহ আরো অনেকেই।

প্রায় আড়াই মিনিটের ট্রেলার দুর্ধর্ষ সিনেমার আভাসই পাওয়া গেল। দারুণভাবে ফুটে উঠেছে সুরিয়া ও ববি দেওলের দ্বৈরথ। এখন শুধু পুরো সিনেমা দেখার অপেক্ষা।

শিভা ও সিনেমা প্রযোজক জ্ঞানভেল রাজ চেষ্টা করেছেন উন্নতমানের বিদেশী সব টেকনোলজি ব্যবহারে সিনেমাটি নির্মাণের। যেন ‘কাঙ্গুভা’কে আন্তর্জাতিক মানের সিনেমা হিসেবেই পর্দায় দর্শক উপভোগ করতে পারে, সেই প্রচেষ্টায় দেখা গেল ট্রেলারে।

নির্মাণ কাজ শুরুর প্রথম থেকেই জ্ঞানভেল ‘কাঙ্গুভা’ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। তামিল, তেলেগু, কন্নড়, মালায়লাম ও হিন্দি ভাষায় ছবিটির মুক্তি পাবে বলে জানা গেছে। –পিঙ্কভিলা 

বিষয়:কাঙ্গুভা ট্রেলার তামিল তেলুগু সিনেমা সুরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…