চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগরিকা ঝলকে সাফে শুভ সূচনা পেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

শিরোপা ধরে রাখার অভিযানটা জয় দিয়েই শুরু করেছে বাংলাদেশ। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। অপর গোলটি পেয়েছেন মিডফিল্ডার মুনকি আক্তার।

কমলাপুর, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যার ম্যাচে ৪-২-৪ ফরমেশনে খেলতে নামে বাংলাদেশ। খেলার শুরু থেকেই সাইফুল বারী টিটুর দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে।

চতুর্থ মিনিটে মিডফিল্ডার স্বপ্না রানির ডি বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি কিক বার পোস্টে লাগে। ফিরতি বলে মুনকি আক্তার কিক নিতে না পারায় স্বাগতিকরা তখন লিড পায়নি।

মাঝমাঠ থেকে একাধিক ফুটবলারকে কাটিয়ে ডি বক্সে ঢুকে পড়েন মোসাম্মৎ সাগরিকা। সতীর্থ মুনকিকে বল পাস দেন। সপ্তম মিনিটে মুনকির দুর্বল কিক নেপালি গোলরক্ষক সুজাতা তামাং পা দিয়ে ঠেকান। ডি বক্সে জটলার ভেতর বল পাওয়া পূজা দাসের শট ১৪ মিনিটে অল্পের জন্য পোস্ট ঘেঁষে চলে যায়।

১৯ মিনিটে সাগরিকাকে ডি বক্সের ভেতর প্রতিপক্ষের খেলোয়াড় সিমরান রাই সামনে থেকে ট্যাকেল করেন। রেফারি ফাউলের বাঁশি না বাজানোয় পেনাল্টি পায়নি বাংলাদেশ। পরের মিনিটেই পূজার নেয়া দূরপাল্লার কিক পোস্টের উপরের জালে জড়ালে স্বাগতিক দর্শকরা খানিকটা আফসোসে ভোগেন। ৩৯ মিনিটে ফরোয়ার্ড সাগরিকার বাড়ানো বল পাওয়া পূজার ডান পায়ের শট পোস্টের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায়।

একের পর এক আক্রমণের ফল মেলে ৪০ মিনিটে। স্বপ্না রানির হেড পাসে ডি বক্সে থাকা সাগরিকা আর কোনো ভুল করেননি। ডান পায়ের ভলিতে বল জালে জড়িয়ে লাল-সবুজের দলকে এগিয়ে দেন। উল্লাসে মাতে কমলাপুরের গ্যালারিতে থাকা দর্শকরা।

Reneta

তিন মিনিট পর নেপালি গোলরক্ষক সুজাতা তামাং করে বসেন ভুল। বল বিপদমুক্ত করতে গিয়ে তার ভুল পাসে ইতি খাতুন বল পান। ইতির লম্বা পাসে বল নেয়া মুনকি আক্তার আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে বাঁ-পায়ের উঁচু শটে নিশানাভেদ করেন। বাঘিনীরা দুই গোলের লিড পায় ।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সাগরিকাকে ডি বক্সে সিমরান ফাউল করায় রেফারি পেনাল্টির বাঁশি বাজান। অধিনায়ক আফিদা খন্দকারের নেয়া স্পট কিক পোস্টের ডানপাশের বারে লেগে ফেরে। ফিরতি বলে সাগরিকা শট নিলেও গোলকিপার তা ঝাঁপিয়ে ধরে ফেলেন।

বিরতির পর ৫২ মিনিটে ডি বক্সের ভেতর মুনকির টোকা দেয়া বল পাওয়া সাগরিকা ফাঁকা জালেও বল জড়াতে ব্যর্থ হন।

৫৪ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল করে বসে নেপাল। অধিনায়ক সারাহ বাজরাঞ্চারিয়ার লম্বা পাসের পর বল ধরতে যান বাংলাদেশি গোলরক্ষক স্বর্ণা রানি মন্ডল। আকস্মিকভাবে তার সামনে থাকা সুকরিয়া মিয়ার ডান পায়ের ভলিতে বল জালে জড়ায়।

সাগরিকা ৫৭ মিনিটে আবারো গোল করে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান। ইতির বাড়ানো বল নিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে ফাঁকা পোস্টে বল জালে পাঠিয়ে দেন।

৬৫ মিনিটে গোলদাতা মুনকি চোট পাওয়ায় তার পরিবর্তে নামেন নবিরন খাতুন। সুকরিয়ার জোরালো শট ৭২ মিনিটে প্রতিহত করেন স্বর্ণা রানি।

খেলার শেষদিকে সাগরিকার সামনে এসেছিল হ্যাটট্রিকের সুযোগ। গোলরক্ষকের সামনে ৮৯ মিনিটে কিক নিলেও তা প্রতিহত হয়।

আগামী রোববার বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সন্ধ্যা ৭টায় খেলাটি শুরু হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমলাপুরনেপালবাংলাদেশবীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামমেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসসাগরিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ গেজেট আকারে প্রকাশ হবে: সিইসি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুর্নীতির মামলায় ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

জুলাই ২৮, ২০২৬

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক চলছে

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT