যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ৬ কোটির বেশি আগাম ভোট পড়েছে। সেই ভোটের ফল অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।
সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। গত রোববার (২৭ অক্টোবর) থেকে শুরু হয়েছজে আগাম ভোট গ্রহণ। শুক্রবার পর্যন্ত ৬ কোটির বেশি নাগরিক আগাম ভোটে অংশগ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের ভোটার সংখ্যা ২৩ কোটির বেশি।
এ বারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১৬ কোটি। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৬৬ শতাংশ, যা ছিল গত এক শতকের মধ্যে সর্বোচ্চ। সে বার আগাম ভোট পড়েছিল প্রায় ১০ কোটি।
নিউইয়র্ক টাইমস-সিয়েনা কলেজ এবং সিএনএনের জনমত সমীক্ষা মতে, ট্রাম্পের চেয়ে ১৯ পয়েন্টে এগিয়ে আছেন কমলা। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও এগিয়ে ছিলেন ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন তবে নির্বাচনে জয় লাভ করেন ডোনাল্ড ট্রাম্প।







