চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনিয়ন্ত্রিত ক্ষমতা চাইছেন ট্রাম্প, অভিযোগ কমলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৪
আন্তর্জাতিক
A A

কমলা হ্যারিসের মন্তব্যের বিরোধিতা করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রচার টিম। তারা বলেছে, নিজেদের ভুল ঢাকতেই এসব বলতে হচ্ছে হ্যারিসকে।

চার বছর আগে নির্বাচনে হেরে ক্যাপিটল ভবন আক্রমণ করেছিল ট্রাম্পের সমর্থকেরা। অভিযোগ, ট্রাম্পের বক্তৃতা শুনে জনতা ক্যাপিটল ভবন আক্রমণের পথে হেঁটেছিল। ওয়াশিংটনে সেই ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে ৪০ মিনিট বক্তৃতা করেছেন কমলা হ্যারিস।

সকলকে মনে করিয়ে দিয়েছেন, কীভাবে চার বছর আগে ক্যাপিটল ভবন আক্রমণে ইন্ধন জুগিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে হ্যারিস অভিযোগ করেছেন, ট্রাম্প যে ক্ষমতার কথা প্রচার করছেন, তা আসলে গণতান্ত্রিক নয়। এক অনিয়ন্ত্রিত ক্ষমতার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প। দেশের গণতন্ত্রের জন্য যা কখনোই মঙ্গলজনক নয়।

এদিকে হ্যারিসের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ট্রাম্পের প্রচার টিম। বলা হয়েছে, হ্যারিস নিজেদের দুর্বলতা ঢাকতে এসব কথা বলছেন। বস্তুত, গত চার বছর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন হ্যারিস। এই সময়ের মধ্যে একের পর এক যুদ্ধ শুরু হয়েছে, মার্কিন অর্থনীতি মুদ্রাস্ফীতির চরমে পৌঁছেছে, অভিবাসন সমস্যা প্রবলভাবে বেড়েছে।

বাইডেন এবং হ্যারিসের প্রশাসন এই সমস্ত বিষয়েই ব্যর্থ হয়েছে। সে জন্যই ইতিহাস টেনে এনে ট্রাম্পের বিরুদ্ধে প্রচার করতে হচ্ছে তাকে।

এদিন হ্যারিসের বক্তৃতা শোনার জন্য প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন ওয়াশিংটনে। ডিডাব্লিউর ওয়াশিংটন ব্যুরোর প্রধান ইনেস পোল কমলা হ্যারিসের এই সভাকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন। হ্যারিসের জায়গা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। পাশাপাশি ইনেস লিখেছেন, এখনও পর্যন্ত হ্যারিসের দেয়া সবচেয়ে শক্তিশালী বক্তৃতা এটি।

Reneta

এদিকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা জর্জিয়ায় বিরাট মিছিল করেছেন। সকলের কাছে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

তার বক্তব্য, এবারের নির্বাচন যে টান টান হবে, তা সকলেই বুঝতে পারছেন। খুব কম ভোটে বিভিন্ন জায়গায় ফলাফল নির্ধারিত হবে। তাই যারা ভাবছেন ভোট দিয়ে লাভ নেই, তাদেরকেও বাড়ি থেকে বের হতে হবে এবং নির্বাচনে অংশ নিতে হবে। প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুইং স্টেটগুলিতে তা আরও বেশি গুরুত্বপূর্ণ। নির্বাচনে অংশ নেয়ার প্রচার চালাচ্ছেন মিশেল। এদিন তার মিছিলে যোগ দিয়েছিলেন অন্তত দুই হাজার মানুষ।

সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমলা হ্যারিসডোনাল্ড ট্রাম্পপ্রেসিডেন্ট নির্বাচনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডকে ব্রাজিল ম্যাচে বিশ্রামে থাকতে পরামর্শ

জুলাই ১, ২০২৬

ভবনে বিমান বিধ্বস্তের ঘটনা এখনও রহস্য, নীরব চীনা কর্তৃপক্ষ

জুলাই ১, ২০২৬

যে খাত থেকে বিলিয়ন ডলারের বেশি আয় ট্রাম্পের

জুলাই ১, ২০২৬

চালু হলো বাংলা কিউআর, এক কোডেই সব ডিজিটাল লেনদেন

জুলাই ১, ২০২৬

হবিগঞ্জে লটকন ও মিশ্র ফলবাগান করে সফলতা

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT