চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সংস্কৃতির সংগ্রামে আমৃত্যু সোচ্চার ছিলেন কামাল লোহানী’

গান-কবিতা আর স্মৃতিচারণে উদীচীর আয়োজনে স্মরণে কামাল লোহানী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ২৭, জুন ২০২৬
বিনোদন
A A

গান-কবিতা এবং সহযোদ্ধাদের সশ্রদ্ধ স্মৃতিচারণে ভাষা সংগ্রামী, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি কামাল লোহানী-এর ৯২তম জন্মদিন উদযাপন করলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

শুক্রবার (২৬ জুন) বিকাল ৪টায় রাজধানী পুরানা পল্টনের কমরেড মনিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের মিলনায়নে উদীচী আয়োজন করে কামাল লোহানী-এর ৯২তম জন্মদিন উদযাপন অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে কামাল লোহানী-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন উদীচী কেন্দ্র্রীয় সংসদের নেতৃবৃন্দ। করা হয় প্রদীপ প্রজ্জ্বলন। এরপর “কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো” গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের শিল্পীরা। এরপর একক আবৃত্তি পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সম্পাদকম-লির সদস্য শিখা সেন গুপ্তা এবং উদীচী ঢাকা মহানগর সংসদের আবৃত্তি বিষয়ক সম্পাদক সুমিত পাল। একক সংগীত পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের শিল্পী বিজয় বণিক।

Banglabid

উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শিবাণী ভট্টাচার্য্য-এর সভাপতিত্বে এ পর্বে আলোচনা করেন বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রেজাউল কবির, উদীচী কেন্দ্রীয় সংসদের প্রয়াত সভাপতি অধ্যাপক বদিউর রহমান-এর কন্যা সুপা সাদিয়া, উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক কংকন নাগ, উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য নিবাস দে, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি প্রবীর সরদার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সংগঠন বিষয়ক সম্পাদক শেখ আনিসুর রহমান।

আলোচনা পর্বে বক্তারা কামাল লোহানী-এর জীবন, আদর্শ ও প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে তাঁর অনবদ্য ভূমিকা নিয়ে স্মৃতিচারণ করেন। উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, “কামাল লোহানী তাঁর দীর্ঘ জীবনে ভাষা আন্দোলনে অংশ নিয়েছেন ও কারাবরণ করেছেন। যুক্তফ্রন্টের অনুকূলে জনমত সংগঠন করেছেন। পাকিস্তানের শাসনতন্ত্রে পূর্ববাংলার নাম পরিবর্তনের প্রচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। রবীন্দ্র জন্মশতবর্ষে বরীন্দ্রবৈরিতার বিরুদ্ধে সাংস্কৃতিক সংগ্রাম করেছেন। ছয় দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, গণঅভ্যুত্থান, নির্বাচন ও মহান মুক্তিযুদ্ধ-সবখানেই ছিল তাঁর যথার্থ ও উল্লেখযোগ্য ভূমিকা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ বিভাগের প্রধান হিসেবে রেখেছেন কার্যকর অবদান। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর নিয়াজির আত্মসমর্পণের সংবাদ নিজে লিখে নিজেই পাঠ করেছেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রে”।

তিনি আরো বলেন, “২০১২ সালে উদীচীর সভাপতি হওয়ার পর সারাদেশে সংগঠনকে বিস্তৃত করার কাজে আত্মনিয়োগ করেছেন। ২০১৩ সালের জানুয়ারিতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আয়োজিত দেশজুড়ে সপ্তাহব্যাপী কর্মসূচিতে নেতৃত্ব দেন। এছাড়া, গণজাগরণ মঞ্চ আন্দোলন শুরুর পর নেপথ্যে থেকে প্রতিদিন অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছেন কামাল লোহানী। উদীচীর নেতৃত্বে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় কনভেনশন আয়োজন করার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কামাল লোহানী। শুধু তাই নয়, উদীচীর সুবর্ণজয়ন্তীতে উদীচীর ইতিহাস গ্রন্থ প্রণয়ন, সোমেন চন্দ-এর স্মারক গ্রন্থ প্রণয়নসহ আরো অসংখ্য কাজে নেতৃত্ব দিয়েছেন কামাল লোহানী”।

Reneta

অমিত রঞ্জন দে আরো বলেন, “সাম্প্রদায়িক, মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন তিনি। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিয়েছেন সাম্যবাদী লড়াইয়ের বীজ। প্রবীণ থেকে তরুণ- সব বয়সী মানুষের সাথেই তিনি বন্ধুর মতো মিশতে পারতেন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় সাম্যবাদী, অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে সবাইকে উদ্বুদ্ধ করতেন কামাল লোহানী”।

উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শিবাণী ভট্টাচার্য্য বলেন, “কামাল লোহানী ছায়ানট, ক্রান্তি- দুই সংগঠনে থেকে নৃত্য করেছেন, আবৃত্তি করেছেন, অভিনয় করেছেন। আবার সংগীতে কণ্ঠ মিলিয়েছেন। তিনি আমৃত্যু সংস্কৃতির সঙ্গে এবং সংস্কৃতির সংগ্রামে সোচ্চার থেকেছেন”।

আলোচনা পর্বে অন্য বক্তারা বলেন, “স্বাধীন বাংলাদেশে সকল প্রগতিশীল আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিলেন কামাল লোহানী। বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকাণ্ডের প্রতিবাদ, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন, ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন, গণজাগরণ মঞ্চের আন্দোলনসহ দেশের প্রতিটি প্রগতিশীল আন্দোলনেই সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। উদীচীর সভাপতির দায়িত্ব নেয়ার পর ছুটে বেড়িয়েছেন দেশের প্রতিটি আনাচে কানাচে। একজন সাংস্কৃতিক সংগঠক এবং অভিভাবক হিসেবে সারাদেশের সংস্কৃতি কর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন কামাল লোহানী”।

উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের শিল্পীদের কণ্ঠে “আজি শুভদিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই” গানটির সমবেত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় কামাল লোহানী-এর ৯২তম জন্মদিন উদযাপন অনুষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাত্তরকামাল লোহানিকামাল লোহানীভাষা সংগ্রামীমহান স্বাধীনতালিড বিনোদনসংস্কৃতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT