চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রভাসকে টেক্কা দিলেন কমল হাসান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ১৯, জুন ২০২২
বিনোদন
A A

দীর্ঘ বিরতির পর ‘বিক্রম’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফিরেছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার কমল হাসান। আর পর্দায় ফিরেই যেন তাক লাগিয়ে দিলেন এই অভিনেতা। ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করে ইতোমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে তামিল সুপারস্টারের এই ছবি। আর এবার আরেক রেকর্ড যুক্ত হলো কমল হাসানের ক্যারিয়ারে।

লোকেশ কঙ্গরাজ পরিচালিত ১৫০ কোটি রুপি বাজেটের তারকাবহুল ‘বিক্রম’ সিনেমাটি মুক্তির ১৫ দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ‘বিক্রম’ সংগ্রহ করেছে ৩৪৮.৮২ কোটি রুপি (গ্রস)। যা তামিলনাড়ুর বক্স অফিসের ইতিহাসে সর্বোচ্চ হিসেবে রেকর্ড গড়েছে।

এর আগে গতকাল কমল হাসানের এই মেগা-ব্লকবাস্টার তামিলনাড়ুতে অল-টাইম রেকর্ড গড়তে কয়েক লাখ রুপি পিছিয়ে ছিল। তবে শনিবার সকালের শোতেই তা পূরণ হয়েছে। রবিবার নাগাদ ১৫০ কোটি অতিক্রম করবে সিনেমাটি, যা হবে তামিলনাড়ু বক্স অফিসে সর্বকালের সেরা। বাণিজ্য বিশ্লেষকদের আশা, এই রাজ্যে ‘বিক্রম’ ১৭৫ কোটির মাইলফলক স্পর্শ করবে।

ইতোপূর্বে তামিলনাড়ুতে আয়ের দিক থেকে সবচেয়ে উপরে ছিল প্রভাস অভিনীত ‘বাহুবলি : দ্য কনক্লুসন’ (১৪৬.১০ কোটি রুপি)। তবে শেষমেশ সেই রেকর্ড ভাঙল কমল হাসান।

কমল হাসান ছাড়াও ছবিটিতে আরো রয়েছেন সুপারস্টার বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিল। ক্যামিও চরিত্রে দেখা গেছে তামিল তারকা সুরিয়াকে।

সূত্র: পিঙ্ক ভিলা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কমল হাসানদক্ষিণ ভারতীয় সুপারস্টারপ্রভাস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদ রানায় মুগ্ধ সিমন্স

মে ৬, ২০২৬

মুশফিকের কাছে সব টেস্টই সমান গুরুত্বপূর্ণ

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে সমঝোতার দ্বারপ্রান্তে

মে ৬, ২০২৬

ট্রেন্ডিং শীর্ষে ‘রকস্টার’, সমালোচকও মুগ্ধ!

মে ৬, ২০২৬

বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা: সংকট, বৈষম্য ও সম্ভাবনার সন্ধিক্ষণ

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT