চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালশী ফ্লাইওভার: প্রধানমন্ত্রীর হাতে যোগাযোগ ব্যবস্থার আরেকটি মাইলফলক

সাদী মাহমুদসাদী মাহমুদ
৮:২৩ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

মিরপুরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল রোববার উদ্বোধন হচ্ছে কালশী ফ্লাইওভার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় ফ্লাইওভারটি উদ্বোধন করবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের প্রায় ৫০ লাখ মানুষ উপকৃত হবেন।

ঢাকার ব্যস্ততম এই পথের নিয়মিত চিত্র যানজট। বৃহত্তর মিরপুরে ঢুকতে কিংবা বের হতে কালশি মোড় পার হতে প্রতিনিয়তই ভুগতে হয় নগরবাসীকে। কালশী ফ্লাইওভার চালুর মাধ্যমে শেষ হচ্ছে সেই ভোগান্তি।

ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী সার্কেলের ওপর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায়- ২৩৩৫ মিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মিত হয়েছে। এছাড়াও এই প্রকল্পের আওতায় ইসিবি স্কোয়ার থেকে কালশী পর্যন্ত ৩.৭০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হয়েছে। একনেক ২০১৮ সালের ৯ জানুয়ারি প্রকল্পটিকে অনুমোদন দেয়।

প্রকল্প বিবরণী অনুযায়ী, ফ্লাইওভারটি ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের মতো। এই প্রকল্পে যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে আগের চার লেন বিশিষ্ট রাস্তাগুলোকে ছয় লেন করা হয়েছে।

প্রধান চারলেন বিশিষ্ট ফ্লাইওভারটি ইসিবি স্কোয়ার থেকে কালশী ও মিরপুরের ডিওএইচএস হয়ে গেছে। দুই-লেন বিশিষ্ট র‌্যাম্পটি কালশী মোড় থেকে শুরু হয়ে কালশী সড়কে যাবে।

প্রকল্পটি হলে মিরপুর, ডিওএইচএস, পল্লবী, কালশী, মহাখালী, বনানী, উত্তরা ও বিমানবন্দর সড়কের যানজট লাঘব বলে বলে আশা করা হচ্ছে।

Reneta

উদ্বোধনের আগে ফ্লাইওভারটি পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। এসময় তিনি বলেছেন, মিরপুর অঞ্চল ছাড়াও আশেপাশের সব এলাকার মানুষ এর সুবিধা ভোগ করবেন।

তিনি আরও বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করছে বর্তমান সরকার। এই ফ্লাইওভার ঘিরে আরও বেশ কিছু পরিকল্পনার কথা জানান উত্তর সিটি মেয়র।

ফ্লাইওভারের নিচে দৃষ্টিনন্দন ফুটপাত, সাইকেল লেন ও দুটি ফুটওভার ব্রিজ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ১,০১২ কোটি টাকা ব্যয়ে এই ফ্লাইওভার প্রকল্প বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বাংলাদেশ সেনাবাহিনী।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্বোধনকালশী ফ্লাইওভারপ্রধানমন্ত্রীমিরপুরযানজট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালে জিতে মেসির সাথে ছবি তুলে এখনও অনুতপ্ত মারিও গোৎজে

জুন ২৫, ২০২৬

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জুন ২৫, ২০২৬

কেমন হল জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ওয়ানডে দল

জুন ২৫, ২০২৬

অভিনেত্রী কৃষির বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য

জুন ২৫, ২০২৬

ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT