চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিষণ্ণতায় ভুগছিলেন মালবিকা, দাবী পরিবারের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ১১, জুন ২০২৪
বিনোদন
A A
প্রাকৃতিক আলোতে সুন্দরী নারী ছবি, বাংলার নিউজ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ৬ জুন মুম্বাইয়ের একটি ফ্ল্যাট থেকে বলিউড অভিনেত্রী নুর মালবিকা দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে আত্মহত্যা করেছেন তিনি। পরিবারের কোনো সদস্য মালবিকার মরদেহ দেখতে কিংবা নিয়ে যেতে আসেনি বলে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি মালবিকার সাথে কোনো বিষয় নিয়ে পরিবারের দ্বন্দ্ব চলছিলো? এই প্রসঙ্গে এবার পরিবারের তরফ থেকে মুখ খোলা হয়েছে।

মালবিকার পরিবারের তরফ থেকে দাবী করা হয়েছে, অভিনেত্রী বিষন্নতায় ভুগছিলেন। মালবিকা তার ক্যারিয়ার নিয়েও সন্তুষ্ট ছিলেন না।

মালবিকার ফুপু আরতি দাস গনমাধ্যমকে বলেন, ‘মালবিকা অভিনেত্রী হওয়ার বড় স্বপ্ন নিয়ে মুম্বাই গিয়েছিলেন। সেখানে তাকে অনেক যুদ্ধ করতে হয়েছে সুযোগ পেতে। মালবিকা তার ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট ছিল না, এটা আমরা বুঝি। এই হতাশাই তার এত বড় পদক্ষেপ নেয়ার কারণ।’

মালবিকার বন্ধু ও অভিনয়শিল্পী অলোকনাথ পাঠক ভারতের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পরিবারের সাথে একই ফ্ল্যাটে থাকতেন মালবিকা। কিন্তু মে মাসের শেষের দিকে তার পরিবার মালবিকার ফ্ল্যাট ছেড়ে আসামের গ্রামে চলে যান। হঠাৎ তার পরিবার কেন গ্রামে চলে গেল তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। পরিবার ওই ফ্ল্যাট ছেড়ে যাওয়ার ৭ দিনের মধ্যেই কেন আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন মালবিকা, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

পুলিশ মালবিকার মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেয়। কিন্তু পরিবারের কোনো সদস্য মালবিকার মরদেহ দেখতে কিংবা নিয়ে যেতে আসেনি। পরিবারের সদস্যরা যোগাযোগ না কারায় রবিবার (৯ জুন) মুম্বাইয়ের একটি এনজিও সংস্থার সহায়তায় মালবিকাকে দাহ করে মুম্বাই পুলিশ।

ভারতের সিনে অ্যাসোসিয়েশনের তরফ থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ঘটনার তদন্তের জন্য অনুরোধ জানিয়েছেন। আগেই ময়নাতদন্তের সমস্ত কাজ সম্পন্ন করেছে পুলিশ। প্রতিবেদন এলেই জানা যাবে, মালবিকার মৃত্যুর কারণ। অন্যদিকে পরিবারের এমন আচরণও খতিয়ে দেখবে বলে জানিয়েছে পুলিশ।

আসামের উত্তর করিমগঞ্জের মেয়ে মালবিকা। স্থানীয় স্কুলের প্রাক্তন শিক্ষক এই মেয়ে প্রথমে এয়ারহোস্টেসের কাজ করতেন। পরে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পা রাখেন। একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি ওয়েব সিরিজ ও উল্লু অ্যাপের পরিচিত মুখ ছিলেন মালবিকা।

তিখি চাটনি, জাগন্য উপয়া, চরমসুখ, দেখি আন্দেখির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। বলিউড তারকা অভিনেত্রী কাজলের সঙ্গে ‘দ্য ট্র্যায়াল’-এ অভিনয় করেছেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগ: নুর মালবিকা দাসে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লেবাননের বিপক্ষে জিততে মরিয়া বাংলাদেশ

পরবর্তী

সারাদেশে কতজন রোহিঙ্গা ভোটার, জানতে চেয়েছেন হাইকোর্ট

পরবর্তী
ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে কতজন রোহিঙ্গা ভোটার, জানতে চেয়েছেন হাইকোর্ট

ভারতীয় প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহের সাক্ষাৎ, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

মোদি-অমিতের বিরুদ্ধে শেয়ারে বিনিয়োগ প্রভাবিত করার অভিযোগ

সর্বশেষ

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT