বিনোদন

বলিউডে পা রেখেই কাজলকে পাচ্ছেন সাইফ পুত্র!

সাইফ পুত্র বলিউডে পা রাখার ছবি, হাস্যোজ্জ্বল যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে পা রাখা সাইফ পুত্রের ছবি, যুবকটি হাস্যোজ্জ্বল ও আত্মবিশ্বাসী।. Channel i News – চ্যানেল আই নিউজ

করণ জোহরের হাত ধরেই শিগগির বলিউডে অভিষেক করতে যাচ্ছেন সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান। শোনা যাচ্ছে, বোমান ইরানির পুত্র কায়োজে ইরানি ছবিটির পরিচালনার দায়িত্বে আছেন।

যদিও ছবিটির নাম সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তবে তারই মাঝে জানা গেল নতুন এক তথ্য। শোনা যাচ্ছে, নাম ঠিক না হওয়া এই ছবিতে নাকি মুখ্য চরিত্রে দেখা যাবে কাজলকে।

মুম্বাইয়ের এক সংবাদমাধ্যম বলছে, করণের পরবর্তী প্রযোজনায় ইতিমধ্যেই নাকি চুক্তি সেরেছেন কাজল। তাতেই নাকি ইব্রাহিমের সঙ্গে অভিনয় করবেন অভিনেত্রী।

আসন্ন ছবিটি কাশ্মীরি সন্ত্রাসবাদকে কেন্দ্র করে একটি থ্রিলার ড্রামা। আগামী বছর এই ছবির শুটিং শুরু হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ছবিতে শক্তিশালী একটি চরিত্রে অভিনয় করবেন কাজল।

মুম্বাইয়ের ধীরুভাই অম্বানি স্কুলে পড়া শেষ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড গিয়েছিলেন ইব্রাহিম। বলিউডে যে একেবারেই কাজ করার অভিজ্ঞতা নেই ইব্রাহিমের, তা বলা যায় না। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র সেটেও কাজ করেছেন সাইফ-অমৃতার পুত্র। তবে অভিনেতা নয়, সহকারী পরিচালক হিসাবে।

সূত্র: দ্য নিউজ 

বিষয়:ইব্রাহিম আলি খান কাজল সাইফ আলি খান সাইফ পুত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…