চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চগড়ে আহমদিয়াদের জলসা স্থগিত

এ রহমান মুকুল এ রহমান মুকুল
৯:১৮ পূর্বাহ্ণ ০৪, মার্চ ২০২৩
- সেমি লিড, জনপদ, পঞ্চগড়
A A
পঞ্চগড়ে জলসা স্থগিতের প্রতিবাদে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতের সালানা জলসার আয়োজন নিয়ে পুলিশের সাথে মুসল্লিদের সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় প্রশাসনের সাথে আলোচনার পর জলসা স্থগিত করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) রাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আহমদিয়া সম্প্রদায়ের নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে শহরে মাইকিং করে সবাইকে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানায় প্রশাসন।

জানা যায়, শুক্রবার আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা আয়োজন বন্ধের দাবিতে জুমার নামাজের পর পঞ্চগড় পৌর এলাকায় মসজিদ থেকে মুসল্লিরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। আহমেদনগরে আহমদিয়া সম্প্রদায়ের জলসাস্থলের দিকে মিছিল নেওয়ার চেষ্টা হয়। পঞ্চগড় চৌরঙ্গী মোড় এলাকায় পুলিশ বাধা দেয়। মুসল্লিরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা আহমদিয়াদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ও ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয়। সেসময় পুলিশের বেশ কয়েকটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। এ সময় ২ জন নিহত, সাংবাদিক ও পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছে।

সংঘর্ষের সময় পুলিশের রাবার বুলেটে আরিফুর রহমান নামে এক যুবক নিহত হয়। তার বাড়ি পঞ্চগড় শহরে। আরিফ স্থানীয় ছাত্রশিবিরকর্মী বলে জানিয়েছেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

Banglabid

জলসা এলাকা থেকে আহমদিয়া সম্প্রদায়ের একজনকে ধরে নিয়ে ধারালো অস্ত্রের আঘাতে মেরে ফেলা হয়। নিহত ওই ব্যক্তির নাম জাহিদ হাসান, তিনি একজন প্রকৌশলী।

আহমদিয়া সম্প্রদায়ের দাবি, তাদের ২৫টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার রাতে আহমদনগরে পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন ছিল। শহরের বিভিন্ন সড়কে টহল দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমদিয়াআহমদিয়া মুসলিম জামাতপঞ্চগড়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩০ জন সফল নারী পেলেন ‘আলোকিত নারী সম্মাননা’

পরবর্তী

কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়ের লাইসেন্স বৈধ ছিল

পরবর্তী
নিবিড়ের সঙ্গে কুমার বিশ্বজিতের ছবি, লাইসেন্স বৈধ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়ের লাইসেন্স বৈধ ছিল

Cristiano Ronaldo playing football in a match, wearing yellow and blue kit. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকীয় জয়ের পর যা বললেন রোনালদো

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT