আন্তর্জাতিক

কাবুলে মসজিদে বিস্ফোরণ, ইমামসহ নিহত ২১

কাবুলের মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত মুসল্লিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কাবুলের মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত মুসল্লিরা, ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত স্থান দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাবুলে একটি মসজিদে বুধবার রাতে এশার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,আহত হয়েছেন অন্তত ৪০ জন মুসল্লি। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। নিহতদের মধ্যে ওই মসজিদের ইমামও আছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল যে আশেপাশে বাড়ির জানলা কেঁপে ওঠে। ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

এক তালেবান নেতা জানিয়েছেন, কাবুলের খাইরখানা এলাকায় মসজিদে নামাজের সময় এই বিস্ফোরণ হয়।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে,এখন পর্যন্ত এর দায় কেউ স্বীকার করেনি।

বিষয়:কাবুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…