চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে কবীর সুমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ২৮, জুন ২০২১
বিনোদন
A A

শ্বাসকষ্ট, গলায় ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গানের ফেরিওয়ালা খ্যাত বাংলার জনপ্রিয় শিল্পী কবীর সুমন। এমন খবরই দিয়েছে কলকাতার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো।

রবিবার মধ্যরাত থেকেই শারীরিক অবস্থার অবনতি হয় কবীর সুমনের। তারপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ খবর অনুযায়ি কবীর সুমনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কবীর সুমনের ঘনিষ্টসূত্রের বরাতে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত চারদিন ধরে গলায় অসহ্য ব্যথা অনুভব করেন কবীর সুমন। এমনকি ঢোকও গিলতে পারছিলেন না শিল্পী। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার। তবে করোনার পরীক্ষা করাননি তিনি। পরবর্তীতে রবিবার রাতে গলা ব্যথা ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, শরীরে অক্সিজেনের মাত্রাও নেমে গিয়েছিল কবীর সুমনের। চিকিৎসক অরুণাভ সেনগুপ্তের তত্ত্বাবধানে শিল্পীর চিকিৎসায় ২ সদস্যের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। করোনা পরীক্ষা করানো হয়েছে ৭০ এর বেশী বছরের এই শিল্পীর। তবে রিপোর্ট এখনও আসেনি।

সোমবার ভোরবেলা শিল্পীর আরটিপিসিআর টেস্টও করা হয়। এখনও পর্যন্ত তার রিপোর্ট চিকিৎসকদের হাতে আসেনি বলে জানানো হয়ে এক প্রতিবেদনে। তবে বুকের এক্সরে-তে ফুসফুসের নিম্নভাগে সংক্রমণ ধরা পড়েছে। অ্যান্টিবায়োটিক চলছে কবীর সুমনের।

শিল্পীর শ্বাসকষ্ট রয়েছে। গলায় ব্যথা থাকায় শক্ত খাবার খেতে পারছেন না তিনি। আরটিপিসিআর টেস্টের রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ নেবেন চিকিৎসকরা।

Reneta

একজন ভারতীয় বাঙালি গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক ও গদ্যকার। তার পূর্বনাম সুমন চট্টোপাধ্যায়। ২০০০ সালে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে তিনি তার পুরনো নাম পরিত্যাগ করেন।

সুমন একজন বিশিষ্ট আধুনিক ও রবীন্দ্রসংগীত গায়ক। ১৯৯২ সালে তার ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে তিনি বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন। তার স্বরচিত গানের অ্যালবামের সংখ্যা পনেরো। সংগীত রচনা, সুরারোপ, সংগীতায়োজন ও কণ্ঠদানের পাশাপাশি গদ্যরচনা ও অভিনয়ের ক্ষেত্রেও তিনি স্বকীয় প্রতিভার সাক্ষর রেখেছেন। তিনি একাধিক প্রবন্ধ, উপন্যাস ও ছোটোগল্পের রচয়িতা এবং হারবার্ট ও চতুরঙ্গ প্রভৃতি মননশীল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রের রূপদানকারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবীর সুমনকরোনা টেস্টকলকাতাগানবাংলা গানমহামারীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচ জিতে যা বললেন লিওনেল মেসি

জুন ১৭, ২০২৬
ছবি: বিবিসি

জীবনের ঝুঁকি নিয়ে বাইকারদের পাকিস্তানে ইরানি তেল পাচার

জুন ১৭, ২০২৬

বায়ুদূষণের অভিযোগে ইলন মাস্কের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা, খারিজ চায় ট্রাম্প প্রশাসন

জুন ১৭, ২০২৬

ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা

জুন ১৭, ২০২৬

ব্যাটিং ব্যর্থতার দিনে আলো দেখালেন মেহেদী

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT