বিনোদন

মাত্র আধ ঘণ্টায় তৈরী হলো সুমনের যে গান!

কবীর সুমন গিটার বাজাচ্ছেন, বাংলা সংগীতের জনপ্রিয় শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় ৩ দিন গান শোনাবেন কবীর সুমন, সংগীত পরিবেশনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

৭৫ এ পা রেখেও সঙ্গীতের নদীতে বহমান সুর-স্রোতের মতো দিব্যি নিজের জীবন কাটিয়ে দিচ্ছেন বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। তাইতো সম্প্রতি টলিপাড়ার একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে গান লিখে, কণ্ঠও দিয়েছেন তিনি। পারমিতা মুন্সী পরিচালিত সেই ছবিটির নাম ‘ম্যারেজ অ্যানিভার্সারি’।

যদিওবা টলিপাড়া থেকে ডাক পাওয়ার ক্ষেত্রে সুমনের একাধিক ‌অনুযোগ রয়েছে। তবে তিনি নিজেই জানিয়েছেন, পরিচিত এবং কাছের বন্ধুবান্ধবের অনুরোধ তিনি ফেলতে পারেন না। ঠিক তেমনটাই ঘটেছে পারমিতার ক্ষেত্রে।

সুমনের সঙ্গে পারমিতার প্রায় দু’দশকের বন্ধুত্ব। এর আগে পরিচালকের প্রথম স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘লাস্ট ট্রাম’ এবং ‘গুহামানব’ ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন ‘তোমাকে চাই’-এর গায়ক। কলকাতার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনকে সুমন বলছিলেন, ‘‘যারা আমার বিপদে-আপদে পাশে থেকেছেন, তাদের সঙ্গে কাজ করতে তো আমার কোন আপত্তি নেই।’’

বিষয়:কবীর সুমন গান সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…