রাজনীতি

আওয়ামী লীগে যোগ দিলেন কবির বিন আনোয়ার

কবির বিন আনোয়ার আওয়ামী লীগে যোগদান করেন, ফুলের তোড়া গ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে কবির বিন আনোয়ার ফুলের তোড়া গ্রহণ করছেন, পাশে একজন মহিলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অবসর প্রস্তুতিকালীন ছুটির মেয়াদ শেষে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। বুধবার (১০ জানুয়ারি) সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সিরাজগঞ্জের সন্তান কবির বিন আনোয়ার ১৯৮৫ ব্যাচে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি কর্মজীবনে তিনবার জনপ্রশাসন পদক ও দুবার বঙ্গবন্ধু ডিজিটাল অ্যাওয়ার্ড অর্জন করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্রলীগ থেকে নির্বাচিত সভাপতি ছিলেন।

তার মা ও বাবা দুজনেই মুক্তিযোদ্ধা।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…