চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা জিতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান তুহিনরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে গ্রুপ পর্বে দাপট দেখিয়েছে বাংলাদেশ। কোনো ম্যাচ না হেরেই পা রেখেছে সেমিফাইনালে। লাল-সবুজ বাহিনীর মিশন চ্যাম্পিয়ন হওয়া। শিরোপা জিতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান তুহিনরা। সেমিফাইনালকে সামনে রেখে রোববার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন অধিনায়ক তুহিন তরফদার। বলেছেন, ‘শিরোপা জয়ের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমাদের সবার আক্ষেপ ঘুঁচবে।’

‘আমরা গ্রুপপর্বের পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছি। এখন আমরা গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে। আশাকরি সেমিফাইনালেও আমরা জয়ের ধারা অব্যাহত রাখতে পারবো।’

‘মনে হচ্ছে চাইনিজ তাইপে অথবা থাইল্যান্ড কোনো একটি দল সেমিতে আমাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে। যে দলই আসুক না কেন, তাদের হারিয়ে আমাদের ফাইনালে যেতে হবে এবং শিরোপাও জিততে হবে। এটাই মাথায় রেখে আমরা অনুশীলন করে যাচ্ছি এবং আমাদের পরিকল্পনা সেভাবেই করা হচ্ছে। আমাদের দলই চ্যাম্পিয়ন হবে।’

‘এই আসরে আমরা এ পর্যন্ত যে কটি ম্যাচ দেখেছি, তার মধ্যে চাইনিজ তাইপেকেই সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে। তারপরেই আছে থাইল্যান্ড। দুটিই ভালো দল, কেউ কারোর চেয়ে খারাপ নয়। যারাই আসুক, তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই লড়াই করেই জিততে হবে।’

‘বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের শুরুর আগ থেকে এ পর্যন্ত ইনজুরিতে পড়ায় ছয় খেলোয়াড়কে হারিয়েছি। সর্বশেষ ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ ম্যাচে আমাদের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় রোমান হোসেন এবং রাসেল হাসান মাথায় চোট পান। দুজনের মাথাতেই অনেকগুলো সেলাই করা হয়েছে। তারা এখন অনেকটাই সুস্থ। সেমিফাইনাল ও ফাইনালের আগে যে সময় পাওয়া যাবে, আশাকরি তারা সুস্থ হয়ে মাঠে ফিরবেন।’

‘বঙ্গবন্ধুর নামেই এই টুর্নামেন্ট। তিনি আমাদের অনুপ্রেরণা। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আমাকে ব্যক্তিগতভাবে উৎসাহ দিয়ে বলেছেন, আগের দু’বার তোমার নেতৃত্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। এবারও যেন তোমার নেতৃত্বে বাংলাদেশ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়। তোমরা যদি শিরোপা জিততে পার, তাহলে আমরা যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যেতে।’

Reneta

‘আগের দু’বার চ্যাম্পিয়ন হওয়ার পর আমাদের দলের সবারই খু্ব ইচ্ছা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার। করোনার মহামারীর কারণে তা সম্ভব হয়নি। এবার দেশের পরিস্থিতি ভালো আছে। আশাকরি এবার শিরোপা জিতবো এবং কাবাডি ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তাদের চেষ্টায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমাদের সবার আক্ষেপ ঘুঁচবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাবাডিতুহিনবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

ক্যাম্প শুরু হলেও যোগ দেননি রোনালদো, অপেক্ষায় আল-নাসের

জুলাই ৩১, ২০২৬

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT