চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের উন্নত প্রশিক্ষণে কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ অনুদান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

মেয়েদের প্রথম পদক জয়ে দারুণ খুশি কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা। ক্রীড়া উপদেষ্টা মেয়েদের জন্য ২৫ লাখ টাকার অনুদান ঘোষণা করেছেন। ইরানে এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী মেয়েদের সংবর্ধনা অনুষ্ঠানে এতথ্য জানান যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকছুদ জাহেদী।

নারী দলের সাফল্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা অনেক খুশি হয়েছেন জানিয়ে রেজাউল মাকছুদ বলেন, ‘আমাদের নারী কাবাডি দল নিয়ে আমরা গর্বিত। মাননীয় ক্রীড়া উপদেষ্টা অনেক খুশি হয়েছেন নারী দলের এই অর্জনে। মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমরা আপনাদের সংবর্ধনা দিচ্ছি।’

‘কাবাডির অনেক সম্ভাবনা আছে। বড় বড় দলকে আমরা কীভাবে হারাতে পারি সেই পরিকল্পনা করতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আপনাদের সাথে আছে। আগামীতে কাবাডির জন্য বাজেট বাড়ানো হবে। উন্নত প্রশিক্ষণের জন্য কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এর ফলে আমাদের নারী কাবাডি দল ভালো প্রশিক্ষণের মাধ্যমে আরও অনেক অর্জন এনে দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি।’

এর আগে ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ জাতীয় নারী দলকে সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, সহ-সভাপতি হাফিজুর রহমান খান, আব্দুল্লাহ আল নোমান ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাবাডিজাহেদীবাংলাদেশলিড স্পোর্টসসোহাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির পাল্টাপাল্টি ধাওয়া, মুখোমুখি অবস্থান

এপ্রিল ২৩, ২০২৬

বাংলাদেশের ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার

এপ্রিল ২৩, ২০২৬
Screenshot

বাড়ি চুক্তি না করে হজযাত্রী প্রেরণ, সাইদ ট্রাভেলসকে কারণ দর্শানোর নোটিশ

এপ্রিল ২৩, ২০২৬

‘মোস্তাফিজের অর্জন কেউ ভুলতে পারবে না’

এপ্রিল ২৩, ২০২৬

জ্বালানী সংকট নিরসনে ১০ সদস্যের পরামর্শক কমিটি গঠনের সিদ্ধান্ত

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT