চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোরিলাইন যা আছে মানুষ ‘প্রিন্স’ হুমড়ি খেয়ে দেখবে: জ্যোতির্ময়ী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। যাকে প্রথমবার দেখা যাবে বাংলাদেশি সিনেমায়। আসন্ন ঈদে মুক্তি টার্গেট করে নির্মিতব্য ‘প্রিন্স’-এ শাকিব খানের নায়িকা হচ্ছেন তিনি। বর্তমানে এই ছবির শুটিং শেষের দিকে। শুটিং অভিজ্ঞতায় ‘প্রিন্স’ নিয়ে বেশ উচ্ছসিত তিনি।

পশ্চিমবঙ্গের ইউটিউব চ্যানেল সারদ মিউজিক ভেঞ্চার্সে দেয়া এক সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী বলেন, ‘প্রিন্স’-এ যুক্ত হওয়ার পর নিউজ বের হলে প্রচুর ভালোবাসা বেড়েছে। প্রিন্সের স্টোরিলাইন যা আছে মানুষ এই ছবি হুমড়ি খেয়ে দেখবে। তাছাড়া এই সিনেমায় শাকিব খান আছে।

যুক্ত হওয়া নিয়ে এই অভিনেত্রী বলেন,“সেই সঙ্গে আমার চরিত্র এবং প্রযোজক শিরিন দি (শিরিন সুলতানা) আমাকে এত সুন্দরভাবে ওয়েলকাম করেছিলেন এজন্য মনে হয়েছিল আমি ‘প্রিন্স’ টিমের অংশ হতে চাই।”

এবারই প্রথমবার দুই বাংলার সবচেয়ে আলোচিত তারকা শাকিব খানের সঙ্গে সিনেমা করার সুযোগ পেয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। শাকিব প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ শাকিবকে পাগলের মত ভালোবাসে, যাকে বলে মাথা নষ্ট ক্রেজ। তার স্টারডম সম্পর্কে আগে থেকে জানতাম।”

জ্যোতির্ময়ী বলেন, আমি নিজেও তার সিনেমার একজন দর্শক। তার দীর্ঘ ক্যারিয়ারে এতো এতো সফল সিনেমা আছে, এবার কাজ করে বুঝলাম উনি কতটা অভিজ্ঞ। তার সঙ্গে প্রিন্সে কাজের সুযোগ পেয়ে ভীষণ এক্সাইটেড আছি। উনি যে কোন লেভেলের ডেডিকেটেড ব্যক্তি সে কথা বলে বোঝাতে পারবো না। সেই সঙ্গে উনি খুবই পোলাইট (মার্জিত), যাকে বলে মাটির সঙ্গে মিশে থাকার মতো। এটা আমার সারাজীবন মনে থাকবে।

আবু হায়াত মাহমুদের পরিচালনায় ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে ‘প্রিন্স’-এ আরও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। ঈদে মুক্তির ঘোষণা দেয়া সিনেমাগুলোর মধ্যে দর্শকদের আগ্রহ ও আলোচনায় তুঙ্গে রয়েছে নব্বই দশকের ঢাকার আণ্ডারওয়ার্ল্ডের গল্পে অ্যাকশন ধাঁচের এই সিনেমা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউবক্রিয়েটিভ ল্যান্ডজ্যোতির্ময়ী কুণ্ডুমিউজিক ভেঞ্চার্সলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সবাই মিলে দেশে কর্মমূখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

জুন ৭, ২০২৬

রাম চরণকে নিরাপত্তা দেওয়া এই দেহরক্ষীর দৈনিক পারিশ্রমিক কত?

জুন ৭, ২০২৬
ছবি: ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক।

সাভার থানা ছাত্রদলের নতুন সভাপতি মাশফি ও সম্পাদক সামির

জুন ৭, ২০২৬

খেলোয়াড়রা ভিসা পেলেও ইরান দলের স্টাফদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ‘বাধা’

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT