চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাটের পণ্য বিশ্ব দরবারে তুলে ধরতে হবে: সাখাওয়াত হোসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ
A A

জেডিপিসি’র উদ্যোক্তার মাধ্যমে পাটের সকল পণ্য বিশ্ব দরবারে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, বিদেশে প্রদর্শনী কর্নার করে এবং দেশের সুপারশপে পাটের বহুমুখী পণ্য প্রচারে উদ্যোগ রাখা হবে। আগামী মাস থেকে সুপারশপে প্লাষ্টিক পরিবর্তে পরিবেশবান্ধব পাট ব্যাগ চালু হচ্ছে যা দেশে পাটের ব্যবহার বাড়াবে,সেজন্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ধন্যবাদ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) পরিদর্শনের পর মতবিনিময় সভায় প্রধান অতিথি ‘র বক্তব্যে বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেনে এসব কথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, পাট পণ্যের বৈচিত্র ও উদ্যোক্তাদের প্রশিক্ষণে জেডিপিসি মুখ্য ভূমিকা পালন করছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় জেডিপিসি’র সীমাবদ্ধতা দূর করে আরও এগিয়ে যেতে কাজ করবে।

এসময় বস্ত্র ও পাট উপদেষ্টা জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে থাকা পাটের ২৮২টি পণ্যের প্রদর্শনী ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। জেডিপিসি’র নির্বাহী পরিচালক জিনাত আরা, পরিচালক সীমা বোস অধরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পাটপণ্যের উৎপাদন,ব্যবহার ও সম্প্রসারণে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) কার্যক্রম পরিচালনা করে থাকে। দেশের ৬টি বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র মাধ্যমে উদ্যোক্তাদের প্রশিক্ষণ করে থাকে এবং এর ৯৫২ জন তালিকাভুক্ত উদ্যোক্তা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাট পণ্যব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাবানার মতো বুবলীকে নিয়ে বাজি ধরলেন নির্মাতা!

পরবর্তী

নতুন বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে প্রধান উপদেষ্টার আহ্বান

পরবর্তী

নতুন বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে প্রধান উপদেষ্টার আহ্বান

ভারত সফরে স্পিন পরীক্ষা, কতটা প্রস্তুত বাংলাদেশ?

সর্বশেষ

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT