ছেলে-মেয়েকে নিয়ে স্রোতের বিপরীতে ট্রুডো!
ছেলেকে নিয়ে 'বার্বি', মেয়েকে নিয়ে 'ওপেনহেইমার' দেখলেন জাস্টিন ট্রুডো

প্রথম ছবিতে দুই ব্যক্তি হাসিমুখে, দ্বিতীয় ছবিতে এক ব্যক্তি ও এক নারী।. Channel i News – চ্যানেল আই নিউজ
পুরো বিশ্বে চলছে ‘বার্বি’ ও ‘ওপেনহেইমার’ নিয়ে উন্মাদনা। দুই ছবির ভক্তদের মাঝে সামাজিক মাধ্যমে চলছে তর্কাতর্কিও। অনেকেই আবার ‘বার্বি’ ‘মেয়েদের ছবি’ আর ‘ওপেনহেইমার’ ‘ছেলেদের ছবি’ও বলছেন। এসবের মাঝে স্রোতের বিপরীতে গেলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো!
কয়েকদিন আগেই জাস্টিন ট্রুডো ও তার বড় ছেলে থিয়েটারে গ্রেটা গারউইগের ‘বার্বি’ সিনেমা দেখেছেন। মঙ্গলবার মেয়ে এলাকে সঙ্গে নিয়ে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’ দেখেছেন ট্রুডো।
বুধবার ট্রুডো ‘ওপেনহেইমার’ দেখতে গিয়ে এলার সঙ্গে তোলা ছবি শেয়ার করেন। সেখানে ট্রুডো কালো শার্টের সাথে নীল জিন্স পরেছেন। মাথায় ক্যাপ। এলা পরেছেন খয়েরি রঙের পোশাক। সাথে সাদা হুডি। ক্যাপশনে ট্রুডো লিখেছেন, ‘ব্যালেন্স করছি: এলার সঙ্গে ওপেনহেইমার।’
১৮ বছরের দাম্পত্য জীবনের পর চলতি মাসের শুরুতেই ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার বিচ্ছেদের ঘোষণা দেন। এই ঘোষণার চার দিন পর ট্রুডো তার বড় ছেলে জেভিয়ারকে নিয়ে সিনেমা দেখার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন। ‘বার্বি’ সিনেমাটি দেখতে গিয়ে বাবা-ছেলে গোলাপি পোশাক পরেছেন। ইনস্টাগ্রামে ছেলে জেভিয়ারের সঙ্গে তোলা সেই ছবি শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়!
সূত্র: হিন্দুস্তান টাইমস






