চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্ত-রাধিকার সংগীত মাতালেন বিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৪
বিনোদন
A A

আম্বানি পরিবারে এখন উৎসবের আমেজ। ১২ জুলাই চার হাত এক হবে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের। তার আগে ৫ জুলাই, শুক্রবার ছিল অনন্ত-রাধিকার সংগীতের অনুষ্ঠান। আর সেখানেই পারফর্ম করেছেন জাস্টিন বিবার।

অনন্ত-রাধিকার সংগীতে পারফর্ম করার সময় জাস্টিন পরেছিলেন সাদা স্যান্ডো গেঞ্জি, তার উপরে চাপিয়েছিলেন জ্যাকেট। পরে জ্যাকেটটি খুলে ফেলেন। সাথে পরেছিলেন প্যান্ট, বুট এবং টুপি।

বিবার তার ‘লাভ ইওরসেল্ফ’, ‘পিচস’, ‘হোয়্যার আর ইউ নাউ’ এবং ‘নো ব্রেইনার’ সহ আরও বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়েছেন। বিবারের পারফরম্যান্স ঘিরে উপস্থিত অতিথিদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিবারের মঞ্চে উঠেছিলেন ওরি, পপ তারকার সাথে যোগ দিয়ে তিনিও গাইতে শুরু করেন।

অনুষ্ঠান শেষ হতেই মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে থেকে আমেরিকায় ফেরার জন্য রওনাও হয়ে গিয়েছেন জাস্টিন বিবার। বিমানবন্দরে ঢোকার সময় অনেকেই জাস্টিন বিবারকে দেখে তার সঙ্গে হাত মেলাতে ছুটে আসেন।

জানা গেছে, জাস্টিন বিবার নাকি এই পারফরম্যান্সের জন্য নিয়েছেন ১ কোটি ডলার, অর্থাৎ বাংলাদেশের মুদ্রায় ১০০ কোটি টাকারও বেশি। এর আগে ২০১৭ সালে ভারতে প্রথমবারের মতো কনসার্টে এসেছিলেন জাস্টিন বিবার।

Reneta

মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে এই জমকালো সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। ‘সেলিব্রেশন অব হার্টস’ নামকরণের এই আয়োজনটি ছিল তারকাবহুল। অনুষ্ঠানে বর অনন্ত আম্বানি এবং কনে রাধিকার ঝলমলে সাজ মুগ্ধ করেছে অতিথিদের।

সূত্র: দ্য হিন্দু

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্ত-রাধিকাআম্বানিজাস্টিন বিবার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ব্রাজিলের হেক্সা মিশনে মরক্কো-স্কটল্যান্ড চ্যালেঞ্জ

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT