বিনোদন

অনন্ত-রাধিকার বিয়ে মাতাতে কত নেবেন জাস্টিন বিবার?

জাস্টিন বিবার পারফর্ম করছেন, অনন্ত-রাধিকা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাস্টিন বিবার তার পারফরম্যান্সের সময়, অনন্ত-রাধিকা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। তার আগে ৫ জুলাই অনন্ত ও রাধিকার সংগীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পারফর্ম করতেই মুম্বাইয়ে পা রাখলেন জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবার।

বৃহস্পতিবার ভোররাতে ভারত পৌঁছেছেন জাস্টিন বিবার। জানা গেছে আম্বানিদের অনুষ্ঠানে গাইতে ১০ মিলিয়ন ডলার পারিশ্রমিক নেবেন তিনি।

বিবার ছাড়াও অ্যাডেল, ড্রেক এবং লানা দেল রে পারফর্ম করার কথা রয়েছে সংগীতে। শুক্রবার মুম্বাইয়ে আম্বানিদের প্রাসাদিক ভবন অ্যান্টিলিয়াতে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।

মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের বিয়ের আনুষ্ঠানিকতা চলছে বেশ কয়েক মাস ধরেই। তাদের প্রাক‌–বিবাহের প্রথম ও দ্বিতীয় অনুষ্ঠানে রীতিমতো তারার মেলা বসেছিল।

১২ জুলাই চার হাত এক হবে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বিয়ের অনুষ্ঠানটি চলবে তিন দিন ধরে। বিয়ের পরদিন হবে শুভ আশীর্বাদ ও মঙ্গল উৎসব। আর এর পরদিন হবে বিবাহোত্তর সংবর্ধনা।

বিষয়:অ্যাডেল জাস্টিন বিবার ড্রেক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…