আদালত

বিচার প্রার্থীরা বিচার না পেলে আদালতের প্রতি বিশ্বাস হারাবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি আদালত ভবনে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্য আইনজীবীরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি আদালত ভবনে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্য আইনজীবীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচার প্রার্থীরা যদি দীর্ঘদিন আদালতে বিচার না পায় তাহলে আদালতের প্রতি তাদের বিশ্বাস হারাবে। মামলা জট আমাদেরকে চিন্তিত করেছে। মামলা যেন একটা সহনীয় পর্যায়ে থাকে তার জন্যে বিচারকরা চেষ্টা করে যাচ্ছেন।

বিচারপতি আজ বুধবার (২৬ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চত্বরে ন্যায়কুঞ্জ নির্মাণস্থান পরিদর্শন ও ভিত্তি প্রস্তুর স্থাপন শেষে এই কথা বলেন।

তিনি মামলা সহনীয় পর্যায়ে রাখতে বিচারপ্রার্থীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক  মাহবুবুর রহমান, টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাউদ হাসান, জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ হাইকোর্ট বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা।

উল্লেখ্য, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দায়িত্ব গ্রহণের পর দেশের ৬৪ জেলায় আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ স্থাপনের উদ্যোগ নেন। বিচারপ্রার্থী জনগণ ন্যায় বিচারের জন্য আদালত প্রাঙ্গণে এসে যাতে স্বস্তিতে বিশ্রাম নিতে পারেন এজন্য তিনি এই ন্যায়কুঞ্জ স্থাপনের উদ্যোগ নেন।

বিষয়:আদালত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…