চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহর সেই কথাগুলো ‘ঠিক’, বলছেন ক্লপও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ২৬, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুল ফুটবলার সালাহ ও কোচ ক্লপের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা চারে থাকতে না পেরে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা হচ্ছে না লিভারপুলের। এজন্য মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহ সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। সেটির জন্য প্রতিক্রিয়া দিয়েছেন কোচ ইয়ূর্গেন ক্লপ।

সালাহর কথাকে কীভাবে দেখছেন? এমন প্রশ্নে জার্মান কোচ বলেছেন, ‘এটা সাধারণ ঘটনা, সামাজিক যোগাযোগ মাধ্যমের জগতে অনেক বাজে ঘটনা ঘটে এবং মনে করছি না এটা তার মধ্যে অন্যতম। এটা ঘটনার সাধারণ বর্ণনা এবং সে সঠিক। কিন্তু আমি এক ঘণ্টা আগেও তাকে ক্যান্টিনে দেখেছি এবং সে হাসছিল, সে অতটা খারাপ অবস্থায়ও ছিল না।’

বৃহস্পতিবার রাতে চেলসির বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগে খেলার শেষ আশাটুকু নিভে গেছে। ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করতে হচ্ছে অলরেডদের। সমান ম্যাচ খেলে চতুর্থ স্থান নিশ্চিত করা ইউনাইটেডের পয়েন্ট ৭২। আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলবে ক্লপের দল।

Banglabid

২০১৭ সালে সালাহ যোগ দেয়ার পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না দলটি। এজন্য আক্ষেপ নিয়ে মিশরীয় তারকা লিখেছেন, ‘আমি পুরোপুরি বিধ্বস্ত। এর জন্য একদমই কোনো অজুহাত দেয়া চলে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলক্লপচেলসিচ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT