গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, নিবার্চনের আগে সংবিধান সংশ্লিষ্ট সংস্কার চায় না তার দল। তবে বিচার ব্যবস্থা, জনপ্রশাসন ও দুর্নীতির প্রশ্নে সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসলে তা বাস্তবায়নের পক্ষে তারা। জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারে রাজনৈতিক ঐকমতের ভিত্তিতে শিগগিরই ‘জুলাই সনদ’ গৃহীত হবে।







