চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পটিফাই-এ আমন্ত্রিত অ্যাশেজের জুনায়েদ ইভান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২২
বিনোদন
A A

প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক মিউজিক প্লাটফর্ম স্পটিফাই-এ আমন্ত্রিত হলেন জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ এর শিল্পী জুনায়েদ ইভান। বুধবার দুবাইয়ে অবস্থিত প্রতিষ্ঠানটির কেন্দ্রিয় কার্যালয়ে উপস্থিত হন ইভান।

এ সময় উষ্ণ অভ্যর্থনায় কার্যালয় পরিদর্শনের পাশাপাশি তার সংগীতজীবনের নানা দিক নিয়েও আলোচনা হয়। স্পটিফাইর স্টুডিওতে লাইভ গান করেন ইভান। নির্মাণ করা হয় একটি বিশেষ প্রোমোশনাল কন্টেন্ট। শুধু তাই নয়, অ্যাশেজের সঙ্গে বছরব্যাপী নতুন কিছু চমকলাগা প্রজেক্টও করতে আগ্রহী হয় স্পটিফাই।

দুবাইয়ে স্পটিফাই কার্যালয়ে ইভানকে সঙ্গ দেন স্পটিফাইয়ে প্রথম দুই বাংলাদেশি হিসেবে কর্মরত আর্টিস্ট এন্ড লেবেল পার্টনারশিপ কো অর্ডিনেটর মো. একরামুজ্জামান একরাম ও এডিটোরিয়াল কো অর্ডিনেটর মীর রাসেল আহমেদ।

দুবাই থেকে ইভান জানান, সম্প্রতি আমার ব্যান্ড ম্যানেজারের সাথে যোগাযোগ করে স্পটিফাই কর্তৃপক্ষ। সে সূত্রেই দুবাইয়ে তাদের আমন্ত্রণে আসা। দারুণ একটা সময় কেটেছে। বাংলাদেশে স্পটিফাইর নতুন যাত্রায় প্রথমেই আমাকে সঙ্গী করায় আমি গর্বিত ও আনন্দিত। তাদের সঙ্গে বেশ কিছু চমকলাগা প্রজেক্ট এ কাজ করতে যাচ্ছি। ২০২৩ সাল জুড়ে আমিসহ বাংলাদেশের শিল্পীদের সাথে কি ধরনের পরিকল্পনা রয়েছে তা নিয়ে জানায় আমাকে তারা। সেই ধারাবাহিকতায় আমার ব্যান্ড অ্যাশেজ এর সাথেও পৃথকভাবে কিছু কাজ করতে আগ্রহী তারা।

শুধু তাই নয়, আসছে নতুন বছর বাংলাদেশের নতুন নতুন মিউজিক্যাল ইভেন্টগুলোতেও সহযোগী হিসেবে যুক্ত হবে স্পটিফাই- “এটি আমাদের দেশের সংগীতাঙ্গনের জন্য আনন্দের খবর।”-যোগ করেন ইভান।

আন্তর্জাতিক মিউজিক প্লাটফর্ম হিসেবে বাংলাদেশে প্রায় এক বছর হল যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক এ মিউজিক প্লাটফর্ম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলা হয়েছে স্পটিফাই বাংলাদেশের পেজ। দুবাই-এ অবস্থিত স্পটিফাই এর কার্যালয়টির মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও সাউথ এশিয়ায় তাদের কার্যক্রম পরিচালিত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজগানদুবাইব্যান্ডলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

আগস্ট ৭, ২০২৬

এআই কি সত্যিই ‘ভাবে’ বা ‘বোঝে’? সতর্ক থাকার পরামর্শ গবেষকদের

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT