চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬ বছরের নিপীড়নের ইতিহাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ পূর্বাহ্ণ ০৯, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক ও জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন, ‘আয়নাঘর’, শাপলা ম্যাসাকার ও ভোট ডাকাতিসহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের পুরো ইতিহাসই স্থান পেতে যাচ্ছে আসন্ন জুলাই স্মৃতি জাদুঘরে। ঐতিহাসিক তথ্য-নির্ভর এই জাদুঘর নির্মাণে কাজ করছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়।

শনিবার (৮ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তিমূলক ও বিস্তৃত কাজের পরিসর তুলে ধরে একটি পোস্ট দেওয়া হয়।

“সবার রঙে, সবার সুরে / নতুন প্রাণের ঐকতানে”— এই স্লোগানে প্রকাশিত পোস্টটিতে মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির ফটোকার্ড শেয়ার করে লেখা হয়,“সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে উঠে এসেছে বিস্তৃত, অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতির বাংলাদেশ। বহু ভাষা, বহু রঙ, বহু সুরের বাংলাদেশকে তুলে ধরতে আরও নানান ধরনের কর্মসূচির কাজ চলমান।”


পোস্টে আরও জানানো হয়, “সংস্কৃতি মন্ত্রণালয় জুলাইয়ের ডকুমেন্টারির প্রতিটি পর্বে এবং জুলাই স্মৃতি জাদুঘরের প্রতিটি দেয়ালে তুলে ধরা হচ্ছে ১৬ বছরের নিপীড়নের ইতিহাস। শিগগির উন্মুক্ত হবে জুলাই স্মৃতি জাদুঘর।”

মন্ত্রণালয়ের প্রকাশিত এক ফটোকার্ডে বলা হয়েছে, “জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে জাগরুক রাখার প্রত্যয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর নির্মাণ কাজ পূর্ণ গতিতে চলছে। এ বছরের মধ্যেই কাজ শেষ করে সাধারণ দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়ার আশা করা যাচ্ছে।”

প্রধান উপদেষ্টার ওই পোস্টটি শেয়ার করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি লেখেন,“আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি! আশা করি আমাদের উত্তরসূরিরা এটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপদেষ্টাপ্রধান উপদেষ্টাফারুকীলিড বিনোদনসংস্কৃতি মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, ১৪৪ ধারা প্রত্যাহার

জুলাই ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেন্ডিং মেশিনের ‘স্ট্র চাটা’য় ফরাসি শিক্ষার্থীকে ৬০০ ডলার জরিমানা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে ডিকাবের শোক

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT