জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ করতে হবে: তাসনিম জারা

তাসনিম জারা, একজন সাংবাদিক ও মানবাধিকার কর্মী, বাগানে বসে ছবি তোলার সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
এক বছর পরও জুলাই গণ-অভ্যুত্থানের উদ্দেশ্য অর্জন হয়নি মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার কার্য শেষ করতে হবে।
সোমবার ৩ আগস্ট উত্তরায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রের সংস্কার হতেই হবে। প্রয়োজনে বিচার ব্যবস্থা, পুলিশ, প্রশাসন সব সংস্কার হতেই হবে। এটা সময়ের দাবি।
তিনি আরও বলেন, যে উদ্দেশ্য রাজপথে রক্ত দিয়েছেন সবাই তার এক বছর পূর্ণ হলেও, বিচার নিয়ে সবার হতাশা রয়েই গেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






