রাজনীতি

জুলাইয়ের কার্যক্রম সর্বোচ্চ অগ্রাধিকার পাবে: রিফাত রশীদ

প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল যুবকের ছবি, যা বাংলাদেশের যুবকদের জন্য অনুপ্রেরণাদায়ক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অবিলম্বে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ প্রেরণ করতে হবে উল্লেখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত সভাপতি রিফাত রশীদ বলেছেন, জুলাইকে বাচিয়ে রাখার জন্য যত কার্যক্রম আছে, এখন থেকে এসব সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। এছাড়া চাদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তিনি।

বুধবার ২৫ জুন নির্বাচিত হওয়ার পর তিনি এসব কথা বলেন। এরআগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. রশিদুল ইসলাম (রিফাত রশীদ) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সেল সম্পাদক মো. ইনামুল হাসান (হাসান ইনাম)।

ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার লুৎফর রহমান।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুঈনুল ইসলাম ও মুখপাত্র পদে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া জাহীন আয়েশা।

উল্লেখ্য, আজ বুধবার দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ণ টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।

বিষয়:জুলাই ঘোষণাপত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…