তথ্যপ্রযুক্তি

১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’: যেভাবে পাবেন বিনামূল্যে ডেটা

মোবাইল ফোনে ডেটা ও ইন্টারনেট সংযোগের জন্য ডিজিটাল আইকনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তির হাতে মোবাইল ফোনে বিভিন্ন ডিজিটাল আইকন ও চিহ্ন দেখানো হচ্ছে, যা ইন্টারনেট ও ডেটা সংযোগের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ পালন করতে যাচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এই উপলক্ষে দেশের সব মোবাইল ফোন গ্রাহককে ৫ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউএনবি জানিয়েছে, বিষয়টি নিশ্চিত করে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান বলেছেন, ৩ জুলাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা এবং ৮ জুলাই বিটিআরসির ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুসারে ৯ জুলাই মোবাইল অপারেটরদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এই নির্দেশনায় বলা হয়, ১৮ জুলাই তারিখে দেশের সব মোবাইল ফোন গ্রাহককে একবারের জন্য ৫ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট ফ্রি দিতে হবে।

যেভাবে পাবেন ফ্রি ইন্টারনেট

বিটিআরসি জানিয়েছে, ফ্রি ইন্টারনেট সুবিধা নিতে গ্রাহকদের নিজ নিজ অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে।

• গ্রামীণফোন:  *121*1807#
• রবি: *4*1807#
• বাংলালিংক: *121*1807#
• টেলিটক: *121*1807#

এই কোড ডায়াল করলেই গ্রাহকরা নির্ধারিত ফ্রি ডেটা সংগ্রহ করতে পারবেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…