চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি বন্যার্তদের পাশে নেই, আছে অপরাজনীতিতে: শেখ পরশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ন ২০, জুন ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

যু্বলীগের প্রেসিডেন্ট শেখ ফজলে শামস্ পরশ বলেছেন: বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের রাজনীতি করে যাচ্ছে। এর আগেও তারা করোনা পরিস্থিতি নিয়ে নোংরা রাজনীতি করেছে, আমাদের গর্বের পদ্মা সেতু নিয়ে বিদেশিদের সাথে ষড়যন্ত্র করে যাচ্ছে, এখন তারা বন্যা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তির রাজনীতিতে ব্যস্ত। বিএনপি-জামায়াত বন্যার্তদের পাশে না থাকলেও বন্যা নিয়ে অপরাজনীতি চালিয়ে যাচ্ছে।

সোমবার রাজধানীর প্লাটিনাম পার্কে যুবলীগের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পরশ বলেন: যা কিছু বঙ্গবন্ধুকন্যা করে যাচ্ছেন সবকিছু আমাদের নতুন প্রজন্মের উন্নত ভবিষ্যতের জন্য। একদিকে তিনি পদ্মা সেতু নির্মাণ করে যোগাযোগ এবং অবকাঠামো উন্নয়ন ক্ষেত্রে যুগান্তকারী মাইলফলক সৃষ্টি করেছেন, অন্যদিকে তিনি পরিবেশ উন্নয়নেও সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন। বঙ্গবন্ধুকন্যা আত্মকেন্দ্রিক, বর্তমান নির্ভর রাজনীতিতে বিশ্বাস করেন না, তিনি সুদূরপ্রসারী ও সার্বজনীন রাজনীতির পথিকৃৎ। অপরদিকে তথাকথিত বিরোধী দল, বিএনপি-জামাত নেতারা তাদের সংকীর্ণ এবং আত্মকেন্দ্রিক ভোগের রাজনীতি ছাড়তে পারছে না।

সিলেট বিভাগসহ নেত্রকোণা ও অন্যান্য জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা এবং বন্যার্ত মানুষদের সাহায্য করতে গিয়ে নিহত সিলেট মহানগর যুবলীগ নেতা টিটু চৌধুরী এবং নেত্রকোণা কেন্দুয়া উপজেলা যুবলীগ নেতা আবির আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন- সরকারের সংশ্লিষ্ট সব বিভাগ ও প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। যেটা সরকার করছে, কিন্তু এগিয়ে আসতে হবে সকল রাজনৈতিক দলগুলির এবং জনপ্রতিনিধিদের। আমরা যুবলীগের সকল স্তরের নেতাকর্মীদের বন্যার ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন আমাদের সিলেট, সিলেট মহানগর, সুনামগঞ্জ ও নেত্রকোণা যুবলীগের বিভিন্ন শাখা এই ত্রাণ কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েছে। আমাদের একাধিক নেতাকর্মী ইতোমধ্যে বন্যায় আটকে পরা মানুষকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছে। এ মুহূর্তে প্রধান করণীয় হলো বিপন্ন মানুষগুলোকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। বাংলাদেশ সেনা বাহিনী এ ক্ষেত্রে বীরত্বপূর্ণ ভূমিকা রাখছে, যেটা সত্যি প্রশংসনীয়। উদ্ধার কর্মসূচির পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীও পৌঁছাতে হবে বন্যা কবলিত এলাকায়। যেসব স্থানে রান্নার সুযোগ থাকবে না, সেসব স্থানে শুকনো খাবার সরবরাহ করতে হবে।

তিনি যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন আমাদের ও আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা বিরাট হুমকি। পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের সবার জন্য একটা বিরাট প্রতিবন্ধকতা। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশব্যাপী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের আহ্বান জানাচ্ছি। বৃক্ষ শুধু আমাদের পুষ্টিই প্রদান করবেনা, অর্থনৈতিক সমৃদ্ধিও আনয়ণ করবে। বৃক্ষ শুধু পরিবেশকেই রক্ষা করে না; এটা দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখে। গাছ এই দেশের প্রাকৃতিক সম্পদ। যে সম্পদ রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। এই সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণের জন্য লাগামহীন বৃক্ষনিধন বন্ধ করা দরকার। পাশাপাশি বৃক্ষরোপণ জোরদার করার প্রতি আমাদের সচেতন হওয়া উচিত।

বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে যুবলীগ প্রেসিডেন্ট বলেন: আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই-এ স্লোগানকে যদি আমরা মিলিতভাবে গ্রহণ করি ও কাজে লাগাই, তাহলে আমাদের বৃক্ষসম্পদ বৃদ্ধি পাবে এবং পরিবেশও সুন্দর হবে। এই বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে। নামকাওয়াস্তে দায়সারা ভাবে গাছ লাগাবেন না, গাছের পরিচর্যাও প্রয়োজন। এমন জায়গায় লাগাবেন না- মানুষের পথের মধ্যে-যে পরের দিন মানুষজন গাছটা তুলে ফেলবে। আমাদের জনসচেতনামুলক কাজও করতে হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করতে উৎসাহ দেয়ার জন্য স্ব স্ব এলাকার গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা ও সড়কগুলোতে ব্যানার ও ফেস্টুন লাগাবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: Juba Leagueশেখ ফজলে শামস্ পরশ
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT