অন্যান্য

যুবলীগের থিমসঙ্গীত লিখলেন ছড়াকার ইমরান পরশ

বাংলাদেশের যুবলীগের থিমসঙ্গীত লিখেছেন ইমরান পরশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান পরশ, যুবলীগের থিমসঙ্গীত লিখেছেন, বাংলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংগঠনটির থিমসঙ্গীত লিখেছেন ছড়াকার শিশুসাহিত্যিক ইমরান পরশ। গানটিতে কণ্ঠ দিয়েছেন বর্তমান প্রজন্মের কণ্ঠশিল্পী কণা ও বিশাল দাস।

থিমসঙ্গীতের সার্বিক তত্ত্বাবধান করেছেন যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ।

আগামীকাল ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ইমরান পরশ মূলত ছোটদের জন্য লেখালেখি করলেও গীতিকবি হিসেবেও তিনি পরিচিত। ছড়া এবং গল্পগ্রন্থ মিলিয়ে তার গ্রন্থের সংখ্যা ১৪টি।

আদর্শ লেখক ফোরাম পুরস্কার, লাটাই শিশুসাহিত্য পুরস্কার, পাঞ্জেরি ছোটকাকু শিশুসাহিত্য পুরস্কার সহ কয়েকটি পুরস্কার পেয়েছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…