আদালত

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

সম্রাটের জামিনের জন্য আদালত থেকে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিন পাওয়ার পর সম্রাট আদালত থেকে বের হয়ে আসছেন, তার মুখে শান্ত ও সন্তুষ্ট ভাব।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অবৈধভাবে গুলিসহ বিদেশি পিস্তল রাখার দায়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. ইব্রাহীম মিয়া আদালতে সম্রাটের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। অস্ত্র মামলায় এটাই সম্রাটের বিরুদ্ধে প্রথম সাজার রায়।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, সম্রাটের বিরুদ্ধে তার কাকরাইলের কার্যালয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। এ অপরাধেই তাকে এই সাজা দেওয়া হলো।

বিচারক রায়ে উল্লেখ করেন, পলাতক সম্রাটের এই সাজা তার গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে কার্যকর হবে।

এর আগে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে অস্ত্র আইনে সম্রাটের সর্বোচ্চ শাস্তির আবেদন করে রাষ্ট্রপক্ষ। বিচার চলাকালে আদালত রাষ্ট্রপক্ষের ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

চলতি বছরের ১৬ জানুয়ারি এই ট্রাইব্যুনাল সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০১৯ সালের ৬ নভেম্বর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এই মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল।

বিষয়:ইসমাইল চৌধুরী সম্রাট ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ যাবজ্জীবন কারাদণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…