নোয়াখালীতে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা, আটক ২

নোয়াখালীতে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তেজনা সৃষ্টি, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।. Channel i News – চ্যানেল আই নিউজ
নোয়াখালীর বেগমগঞ্জে যুবলীগের কর্মী জাকিরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর লাশ খালের পানিতে ফেলে দেওয়ার সময় দু’জনকে আটক করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের পরোয়ান পোল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, অন্য কোথাও হত্যা করে এখানে লাশ ফেলে যায় দুর্বৃত্রাত।
নিহত জাকেরের বাড়ি পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের রফিকুল্লাহর ছেলে। তিনি সোনাইমুড়ী উপজেলার যুবলীগের কর্মী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।
লাশ ফেলে দেওয়ার সময় আটক দুজন হলেন আবুল বাশার ও আনোয়ার হোসেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, মাটি কাটা ব্যবসার বিরোধে এ হত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ওসি বলেন, নিহত জাকিরের বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ বিভিন্ন ঘটনায় সোনাইমুড়ী থানায় ১১টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অন্য থানায় মামলা রয়েছে। আর আটক দু’জনকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







