চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়লায় পূর্ণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় টিএসসি, শিক্ষার্থীদের ক্ষোভ

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
২:০৭ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৩
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের পাশেই অবস্থিত ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিবেশ অপরিষ্কার ও অস্বাস্থ্যকর। বিভিন্ন জায়গার ময়লার স্তূপে বাসা বাঁধছে মশা। এরই মাঝে শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয়েছে ডেঙ্গু আতংক। টিএসসির এ বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১৯ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, টিএসসির অল্প এই জায়গার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। প্রতিনিয়ত ময়লা জমতে জমতে সৃষ্টি হচ্ছে স্তূপ। টিএসসির চারপাশে পনেরোর অধিক দোকান থাকলেও দোকানগুলোযতে নেই নিজস্ব ডাস্টবিন। এজন্য কলার খোসা, পাউরুটির প্যাকেট, চায়ের পাতিসহ নানা আবর্জনা ফেলা হচ্ছে যেখানে সেখানে। এছাড়া স্থানটি মাটির হ‌ওয়াই অল্প বৃষ্টিতেই পানি জমে থাকে বিভিন্ন জায়গায়।

জবি শিক্ষার্থীদের খাবারের জন্য রয়েছে একটি মাত্র ক্যাফেটেরিয়া। যেটি প্রায় ২০ হাজার শিক্ষার্থীর জন্য খুবই অপ্রতুল ব্যবস্থা। এজন্য পাশের টিএসসির দোকানগুলোয় ভীড় জমায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ ভোগান্তি দেখার জন্য যেনো কেউ নেই!

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তমাল ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের বাসে আসার কারণে সকালের নাস্তা ক্যাম্পাসে এসে করতে হয়। টিএসসির এরকম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেও বাধ্য হয়ে খেতে হয়। এতে মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ি।

সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রুকাইয়া জাহান বলেন, দোকানগুলোর আশপাশের পরিবেশে খুবই নোংরা। মশা জন্ম নেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ। কোন দোকানে বসলেই মশা কামড়ানো শুরু করে। ভয়ে আছি যেভাবে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

গণিত বিভাগের শিক্ষার্থী মুহিবুল্লাহ শেখ জানান, আমরা সুস্থ, সুন্দর স্বাস্থ্যকর একটি পরিবেশ টিএসসিতে আশা করি। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

Reneta

টিএসসিতে নিয়মিত চা বিক্রি করেন সিরাজ। তিনি বলেন, এখানে ময়লা পরিষ্কার করার কেউ নেই। আমরা নিজেরাই পরিষ্কার করি। চায়ের দোকানের ময়লা কম হলেও খাবারের দোকানের ময়লা বেশি হয়। তারা নিয়মিত পরিষ্কার না করলে ময়লা পানিতে কাঁদা হয়ে যায়।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে এটি বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি না হওয়ায় তাদের কিছুই করার নেই।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান মিয়াজী বলেন, আমরা নিয়মিত মশার ওষুধ দিচ্ছি। আমাদের লোকেরা প্রতিদিন ময়লাও পরিষ্কার করছে। তারা নিজেরা যদি নোংরা পরিবেশ করে রাখে, তাহলে আমাদের কিছু করার নেই।

২০১৪ সালের হল আন্দোলনের সময় সমবায় ব্যাংকের মালিকানা থে‌কে জ‌মি‌টি দখল ক‌রে শিক্ষার্থীরা। এরপর থে‌কে তারা জায়গা‌টিকে টিএসসি হি‌সে‌বে উল্লেখ করা হয়ে আস‌ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবি
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT