চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরাসরি যুদ্ধে না জড়িয়ে যেভাবে ইরানকে সাহায্য করছে চীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ০৯, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের আন্তর্জাতিক রাজনীতির সহকারী অধ্যাপক মুহানাদ সেলুমের মতে, ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থকে সরাসরি প্রভাবিত করছে।

শনিবার (৯ মে) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই যুদ্ধে চীন ইরানের পক্ষে সরাসরি সামরিক হস্তক্ষেপ করেনি, কারণ এর পরিণতি বেইজিংয়ের জন্য অত্যন্ত ব্যয়বহুল হতে পারে। তবে একই সঙ্গে চীন ইরানকে সম্পূর্ণ একা ছেড়ে দিতেও রাজি নয়, কারণ তারা চায় না বিশ্বব্যবস্থায় এমন একটি চিত্র তৈরি হোক যেখানে যুক্তরাষ্ট্র একাই সবকিছু নিয়ন্ত্রণ করছে।

সেলুম উল্লেখ করেন, চীন ইতোমধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী প্রস্তাবের বিরুদ্ধে তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে। বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে তেহরানকে কোণঠাসা করার লক্ষ্যে তোলা প্রস্তাবগুলোতে চীন বাধা দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বেইজিং ইরানকে সরাসরি সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা না করলেও, পর্দার আড়ালে কারিগরি সহযোগিতা অব্যাহত রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

অধ্যাপক সেলুম আরও যোগ করেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা কিছু চীনা কোম্পানি হয়তো ইরানকে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। অর্থাৎ চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও কূটনৈতিক ও কারিগরি পন্থায় ইরানের পাশে থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে।

রাজনৈতিক এই সমীকরণটি চীনের জন্য একদিকে যেমন ঝুঁকিপূর্ণ, অন্যদিকে বিশ্বরাজনীতিতে তাদের প্রভাব টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজসহায়তা করছে চীনহরমুজ প্রণালী
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬

মেসির ২০তম বিশ্বকাপ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT