চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোববার শুরু পুলিশ সপ্তাহ ২০২৬, পদক তালিকায় ১০৭ পুলিশ সদস্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ০৯, মে ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
কাল থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কাল থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চার দিনের পুলিশ সপ্তাহ–২০২৬। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন।

বার্ষিক পুলিশ প্যারেডে ২০২৫ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের স্বীকৃতিতে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ দেওয়া হবে। এবার মোট ১০৭ জন পুলিশ সদস্য পদকের জন্য মনোনীত হয়েছেন।

প্রধানমন্ত্রী বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন। অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, পুলিশ বাহিনীর সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর রাষ্ট্রের স্থিতিশীলতা ও সুশাসন অনেকাংশে নির্ভরশীল। তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে অপরাধের ধরন জটিল হচ্ছে, তাই এআই, ডেটা অ্যানালিটিকস, সিসিটিভি নজরদারি ও ডিজিটাল ফরেনসিকস ব্যবহারে পুলিশকে দক্ষ করে তুলতে হবে।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, জননিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এখন অগ্রাধিকার। তিনি মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদক বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে পেশাদারিত্বের আদর্শে উজ্জীবিত হয়ে সেবা ও আস্থার প্রতীক হতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে সতর্ক থাকতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আইজিপি মো. আলী হোসেন ফকিরও পৃথক বাণী দিয়েছেন।

Reneta

এবারের প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

পদক পাওয়া ১০৭ নামের তালিকা

পিবিআইয়ের অ্যাডিশনাল আইজিপি মো. মোস্তফা কামাল, ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার, পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, সিটিএসবির ডিআইজি মীর আশরাফ আলী, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম, সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (সদর দপ্তর) তাপতুন নাসরীন, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট) মো. আশিক সাঈদ, হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস-পূর্ব) মোহাম্মদ আবদুল মাবুদ, স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবির ও মু. মাহবুবুর রশীদ, সিআইডির ডিআইজি মোহাম্মদ শামসুল হক, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, র‍্যাব সদর দপ্তরের এডিজি (অপস) কর্নেল ইফতেখার আহমেদ, ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি শাহাজাদা মো. আসাদুজ্জামান, র‍্যাব-১২-এর অ্যাডিশনাল ডিআইজি আতিকুর রহমান মিয়া, র‍্যাব-২-এর অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার, র‍্যাব সদর দপ্তরের লেফটেন্যান্ট কর্নেল মোহা. জয়নুল আবেদীন এবং উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

এ তালিকায় আরও রয়েছেন- মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ চট্টগ্রামের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মাহমুদ, গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান, পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শচীন চাকমা, কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন ইউনিটের মধ্যে আছেন- ডিবি (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার (সদ্য বাগেরহাটের পুলিশ সুপার পদে নিয়োগ পেয়েছেন), ডিবি (লালবাগ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার (বর্তমানে মিরপুর বিভাগের ডিসি), প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান, ডিবি (উত্তরা) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মির্জা তারেক আহমেদ বেগ, র‍্যাব-৯ সিলেটের মেজর আসিফ আল-রাজেক, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (পিআইও) আবদুল করিম, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি সাইবার উত্তর) মোহাম্মদ আমিনুল হক বাব্বী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) মো. আসাদুজ্জামান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (এলআইসি) মো. আতিকুজ্জামান, কেরাণীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ধানমন্ডি জোন) জিসানুল হক, ১৩ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার অনিতা রানী সূত্রধর, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ, গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার চৌধুরী মো. তানভীর, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (উত্তরা জোন) সাদ্দাম হোসাইন, র‍্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মোহাম্মদপুর ট্রাফিক জোন) মো. আসলাম সাগর, চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হসনাইন সানীব, খুলনা মহানগর পুলিশের পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মাহমুদ আলম, চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মদ চৌধুরী, সিলেটের জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুল হাবিব, ডিএমপির গোয়েন্দা (গুলশান) বিভাগের পরিদর্শক মো. জেহাদ হোসেন, এটিইউর পরিদর্শক মোহাম্মদ সাহিদুর রহমান, পুলিশ সদর দপ্তরের পরিদর্শক (পিআইও) মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন, স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক কামরুল হাসান তালুকদার, পিবিআইয়ের পরিদর্শক মো. সাইদুল ইসলাম, চট্টগ্রাম মহানগর পুলিশের বোয়েজিদ বোস্তামী থানার ওসি মো. জাহেদুল কবির, ডিএমপির মতিঝিল ট্রাফিক জোনের পরিদর্শক মোহাম্মদ মেজবাহ উদ্দিন, কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুক, কক্সবাজারের রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া, চট্টগ্রাম মহানগর পুলিশের চকবাজার থানার ওসি মো. বাবুল আজাদ, সিআইডি চট্টগ্রামের পরিদর্শক নাছির উদ্দিন রাসেল, বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী থানার পরিদর্শক মো. রোবেল আফ্রাদ, রাজবাড়ীর ডিবির পরিদর্শক মফিজুল ইসলাম।

তালিকায় আরও রয়েছেন- খুলনার রূপসা থানার এসআই মো. আশরাফুল আলম, পিবিআই ঢাকার এসআই মো. মনজুর রহমান, মুন্সীগঞ্জ ডিবির এসআই মো. আবুল কালাম আজাদ, চট্টগ্রামের হাটহাজারী থানার এসআই রূপন নাথ, কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া, পুলিশ টেলিকম রাজারবাগের টেকনিশিয়ান (এসআই) মো. মাজেদুল হক, চাঁদপুর ডিবির এসআই মাজহারুল হক, ডিএমপির গোয়েন্দা (লালবাগ) বিভাগের এসআই কৃষ্ণ কুমার দাস, গুলশান থানার এএসআই মো. সুমন ইসলাম, পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার এসআই মোহাম্মদ সাইদুর রহমান, র‍্যাব-১১ নারায়ণগঞ্জের এসআই মো. ইব্রাহীম মিয়া, পাবনা ডিবির এসআই অসিত কুমার বসাক, ডিএমপির বোম ডিসপোজাল টিমের এসআই গোলাম মুর্তজা, টঙ্গী পূর্ব থানার এসআই এস এম মেহেদী হাসান, ময়মনসিংহ ডিবির এসআই মো. তোয়াবুল ইসলাম খান, চট্টগ্রাম মহানগর পুলিশের ডিবি উত্তর বিভাগের এসআই ফজলে রাব্বী কায়সার, পিবিআইয়ের সার্জেন্ট মো. নাজিদ ইমতিয়াজ, ফতুল্লা থানার এসআই মো. রফিক, পিবিআই যশোরের এসআই রতন মিয়া, পিবিআই খুলনার এসআই রেজোয়ান, পিবিআই নারায়ণগঞ্জের এসআই মো. রিয়াজ উদ্দিন রনি, টেকনাফ এপিবিএনের এসআই আজিজুল হাকিম, রাজশাহীর বোয়ালিয়া থানার এসআই মোহা. সিফাত রেজা, ডিএমপির গোয়েন্দা (ওয়ারী) বিভাগের উপ-পরিদর্শক মোহাম্মদ তানভীর তুষার, ট্রাফিক গুলশান বিভাগের সার্জেন্ট মো. কামাল উদ্দিন, সুনামগঞ্জ ডিবির এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, সিটিএসবির এএসআই তুহিনা নাসরিন, ঝিনাইদহের সাইবার ক্রাইম ইউনিটের এএসআই মো. ইকলাচুর রহমান।

এছাড়া কনস্টেবল পদমর্যাদায় রয়েছেন-ডিএমপির রমনা বিভাগের কনস্টেবল মো. রিমন হোসেন, যাত্রাবাড়ী থানার কনস্টেবল মো. শাহ আলম, পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার কনস্টেবল বাদশা ফাহাদ, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের কনস্টেবল দিলোয়ার মিয়া, ডিবি সাইবার দক্ষিণ বিভাগের কনস্টেবল মো. শিহাব উদ্দিন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ চট্টগ্রামের কনস্টেবল আরিফুল আহম্মদ ও মো. মেরাজুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পুলিশ সপ্তাহপ্রধানমন্ত্রী তারেক রহমানরাজারবাগ পুলিশ লাইন্স
শেয়ারTweetPin1

সর্বশেষ

মুক্তিপণ দাবির ১৮ ঘন্টা পর ডোবায় মিলল শিশুর লাশ

মে ১১, ২০২৬

হামে আক্রান্ত শিশুদের মায়ের রোগপ্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

মে ১১, ২০২৬

ঈদের আগে চাঙ্গা রেমিট্যান্স, ৯ দিনেই আসছে ১২ হাজার কোটি টাকার বেশি

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোইকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আশাবাদী মির্জা ফখরুল

মে ১১, ২০২৬

গ্রাম আদালতের সক্ষমতা জোরদারে ও গ্রাম পুলিশে নারী সদস্য বৃদ্ধিতে গুরুত্ব সরকারের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT