জনপদ

ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

জয়পুরহাট জেলার মানচিত্র ও অবস্থান চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাট জেলার মানচিত্র ও অবস্থান দেখানো হয়েছে, বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় খিতিস পাহান (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সদর উপজেলার তেঘর পালপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খিতিস পাহান সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চকমোহন ঢিপাপাড়ার মৃত মনির পাহানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কৃষি কাজ করতে বাড়ির বাহিরে যায় খিতিস পাহান। মঙ্গলবার সন্ধ্যায় বাসায় ফেরার পথে সদর উপজেলার তেঘর পালপাড়া রেলগেট এলাকায় একতা এক্সপ্রেস নামক ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় খিতিস পাহানের। পরিবারের পক্ষ থেকে নিহতের লাশ ময়নাতদন্তে না নেয়ার জন্য সান্তাহার রেলওয়ে জিআরপি থানার আবেদন করেন তার ছেলে শুভ পাহান।

বিষয়টি বুধবার নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার পরিদর্শক সাকিউল আযম জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে। তবে পরিবারের পক্ষে লাশটি ময়নাতদন্ত না করার আবেদন করা হয়েছে।

বিষয়:কৃষকের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…