চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জয় বাংলা’ আওয়ামী লীগের নয়, মুক্তিযুদ্ধের স্লোগান: বিচারপতি এনায়েতুর রহিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৩
শিক্ষা
A A

রিদুয়ান ইসলাম: ‘জয় বাংলা’ স্লোগানটি শুধু আওয়ামী লীগের স্লোগান নয়, এটি মুক্তিযুদ্ধের স্লোগান বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. এনায়েতুর রহিম। বৃহস্পতিবার ২৩ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘১৯৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি: গবেষণা প্রকাশনা ও কূটনৈতিক তৎপরতার তাৎপর্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এম. এনায়েতুর রহিম বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ন্যাশনাল আওয়ামী পার্টি, কমিউনিস্ট পার্টি, কৃষক, শ্রমিক সকলেই যুদ্ধ করেছে। যুদ্ধের স্লোগান ছিল ‘জয় বাংলা’। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই স্লোগানটিকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণায় হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হল।’

আপিল বিভাগের এ বিচারপতি বলেন, ‘পূর্ব বাংলায় বাঙ্গালিদের একটি জনপদ থাকুক পাকিস্তান চায়নি। বঙ্গবন্ধু বাঙ্গালিদের সার্বিক মুক্তি চেয়েছিলেন এবং তা অর্জন হয়েছিল। কিন্তু ১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে তা বাংলাদেশকে এগিয়ে যাওয়ার পথে বাধাগ্রস্ত করে।’

বিচারপতি আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় বাংলাদেশ ট্রাইব্যুনাল বিশ্বে অন্যান্য বিচার ব্যবস্থার তুলনায় অনেক দ্রুততার সঙ্গে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছে। বাঙালিকে ধর্ম দিয়ে বিভক্তিকরণের চেষ্টা সবসময়ই অব্যাহত ছিল কিন্তু তারপরও আমাদের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।’

এনায়েতুর রহিম আরও বলেন, ‘২৫ মার্চকে গণহত্যা বা জেনোসাইডের স্বীকৃতি দিতে হবে; এটা নতুন প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গণে ছড়িয়ে দিতে হবে-আমরা জেনোসাইডের স্বীকৃতি পেলাম কি পেলাম না, সেদিকে না তাকিয়ে আমাদের দাবি তুলে ধরতে হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন।

Reneta

সেমিনারে প্রবন্ধের উপর আলোচনা করেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড. মোঃ জাকারিয়া মিয়া। এসময় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষকা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগজয় বাংলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নব নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের বৈঠক

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি

মে ২২, ২০২৬

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

বিক্ষোভে রণ/ক্ষে/ত্র চট্টগ্রামের বাকলিয়া

মে ২২, ২০২৬

সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য সুষম খাবার ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য নয়

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT