‘ডিজিটাল রিপোর্টার্স ফোরাম’ এর যাত্রা শুরু

ডিজিটাল রিপোর্টার্স ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিক ও অতিথিরা অংশগ্রহণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের প্রথম সারির পত্রিকা, অনলাইন ও টেলিভিশনের ডিজিটালে কর্মরত রিপোর্টারদের সংগঠন ডিজিটাল রিপোর্টার্স ফোরাম (ডিআরএফ)।
রোববার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করে সংগঠনটি। এর আগে গত গতকাল শনিবার রাতে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের মিলনমেলা থেকে সর্বসম্মতিক্রমে এ সংগঠনের যাত্রা শুরু হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যায়যায়দিনের ডিজিটাল ইনচার্জ তানভীর আহম্মেদকে আহ্বায়ক ও ডিবিসির ডিজিটালের রিপোর্টার মোহাম্মদ আল হাসিব পান্থকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আলী আজগর ইমন, বাংলাদেশ প্রতিদিন ডিজিটালের বিনোদন বিভাগের ইনচার্জ শিবলী আহমেদ, বাংলাভিশন ডিজিটালের রিপোর্টার শুভ খান।
১৫ সদস্যের কমিটিতে আরও আছেন, আমাদের সময়ের মোহাম্মদ জাকারিয়া, কালের কণ্ঠের আব্দুল্লাহ আল নোমান, চ্যানেল আইয়ের তানবীর লিমন, দেশ রুপান্তরের নিহার সরকার অংকুর, জাগো নিউজের রাকিব, এটিএন নিউজের সোহাগ বিশ্বাস, মানবজমিনের হুমায়ুন মাসুদ, কালবেলার ইলিয়াস, সকালের সময়ের রিয়াজ উদ্দিন এবং ঢাকা জার্নালের হাকিম মাহি।



