চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসংক্রামক রোগ মোকাবেলায় বাজেটে বরাদ্দ বাড়ানোর আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৪
স্বাস্থ্য
A A
বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা ভিডিও কনফারেন্সে যুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে মোট মৃত্যুর বেশিরভাগই ঘটে বিভিন্ন অসংক্রামক রোগে। কিন্তু এই খাতে বাজেট বরাদ্দ খুবই কম। অসংক্রামক রোগের ক্রমবর্ধমান প্রকোপ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই অসংক্রামক রোগ মোকাবেলায় আসন্ন বাজেটে বরাদ্দ বাড়াতে আহ্বান জানিয়েছেন সাংবাদিকরা।

আজ (২৭ মার্চ) বুধবার অনলাইনে আয়োজিত “অসংক্রামক রোগ মোকাবেলায় বাজেট বরাদ্দ: বাংলাদেশ প্রেক্ষিত” শীর্ষক একটি সাংবাদিক কর্মশালায় এসব তথ্য ও সুপারিশ তুলে ধরা হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) কর্মশালাটির আয়োজন করে।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে মোট মৃত্যুর ৭০ শতাংশই ঘটে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, কিডনি রোগ, শ্বাসতন্ত্রের রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগে। তবে এসব রোগ মোকাবেলায় বাজেট বরাদ্দ খুবই সামান্য, মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ।

Banglabid

কর্মশালায় আরও জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতীয় বাজেটের অন্তত ১৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখার পরামর্শ দিলেও, ২০২৩-২০২৪ অর্থবছরে বাংলাদেশে এ খাতে বরাদ্দ ছিল মাত্র ৫ শতাংশ। বাংলাদেশের স্বাস্থ্য বাজেট বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের মধ্যে সবচেয়ে কম। ২০৩০ সালের মধ্যে অসংক্রামক রোগে অকাল মৃত্যুর পরিমাণ এক তৃতীয়াংশ কমিয়ে আনার লক্ষ্যসহ অসংক্রামক রোগ মোকাবেলায় সরকারের কিছু নীতিগত বাধ্যবাধকতা রয়েছে যা পূরণ করতে প্রয়োজন এ খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা।

বিশেষ করে উচ্চ রক্তচাপ এর মতো ভয়াবহ অসংক্রামক রোগ মোকাবেলায় সরকার কর্তৃক গৃহীত কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপের ওষুধ প্রদান সিদ্ধান্ত বাস্তবায়নে আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার পাশাপাশি এখাতে টেকসই অর্থায়ন নিশ্চিত করা গেলে অসংখ্য জীবন বাঁচানোসহ হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব হবে। গবেষণা অনুযায়ী, উচ্চ রক্তচাপের পরীক্ষা ও ওষুধের পিছনে ১ টাকা ব্যয় করলে সামগ্রিকভাবে ১৮ টাকার সুফল পাওয়া সম্ভব।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের হাইপারটেনশন কন্ট্রোল প্রোগ্রামের ম্যানেজার ডা. শামীম জুবায়ের এবং প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। কর্মশালায় মূল উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞা’র হাইপারটেনশন কন্ট্রোল বিষয়ক প্রোগ্রামের সমন্বয়ক সাদিয়া গালিবা প্রভা। কর্মশালায় সিলেট মহানগরীতে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার ১৯ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসংক্রামক রোগবাজেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাঙালির উপর আক্রমণকারীদের একজন জিয়াউর রহমান: প্রধানমন্ত্রী

পরবর্তী

ট্রেলারে কতোটা আগ্রহ বাড়ালো ‘কাজলরেখা’?

পরবর্তী
নাটকীয় দৃশ্যের মাধ্যমে কাজলরেখার ট্রেলার প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেলারে কতোটা আগ্রহ বাড়ালো ‘কাজলরেখা’?

নিগার সুলতানা মিরপুরে মিডিয়ার মুখোমুখি সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সামর্থ্যের ১০ ভাগও দিতে পারিনি আমরা: জ্যোতি

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT