জনপদ

সাংবাদিক ফজলে এলাহীর জামিন

সাংবাদিক ফজলে এলাহীর জামিনের সময় ছবি, বেশ কিছু মানুষ তার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক ফজলে এলাহীর জামিনের সময় তার পাশে উপস্থিত বেশ কিছু মানুষ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মঙ্গলবার রাতে আটক সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর করেছেন রাঙ্গামাটি জেলা আদালত।

বুধবার দুপুরে রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে তোলা হলে যুক্তিতর্ক শেষে আদালত সাংবাদিক ফজলে এলাহীকে জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিপ্লব চাকমা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তারের পর আজ বুধবার রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে তোলা হলে আমরা জামিনের আবেদন করি।

আসামির সামাজিক মর্যাদা ও সাংবাদিকতার বিষয়টি বিজ্ঞ আদালতকে অবহিত করা হলে আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

আগামী সাত কার্য দিবসের মধ্যে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার শর্তে এই জামিন মঞ্জুর করে আদালত।

রাঙ্গামাটি জজ কোর্টের প্রসিকিউটর অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে সাত কার্য দিবসের মধ্যে উপস্থিত হওয়ার শর্তে আসামিকে জামিন দেয়া হয়েছে।

বিষয়:জামিন মঞ্জুর ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিক ফজলে এলাহী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…