চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ধরতে কাজ করছে র‍্যাব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ১৬, জুন ২০২৩
অপরাধ
A A
সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ধরতে র‍্যাব কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কাজ করছে।

রাজধানীর কারওয়ান বাজারে শুক্রবার র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা জানান র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ‘সাংবাদিক হত্যা খুবই দুঃখজনক। এ হত্যাকাণ্ডের ঘটনায় র‍্যাব ছায়া তদন্ত করছে। র‍্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১৪ আসামিদের ধরতে কাজ শুরু করেছে।’

এ হত্যাকাণ্ডের ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

গোলাম রব্বানী নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টেলিভিশনের বকশিগঞ্জ সংবাদদাতা হিসেবে কাজ করতেন। তিনি জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

গত বুধবার রাত ১০টার দিকে নাদিমের ওপর হামলা হয়। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে দায়ী করেছে সাংবাদিকের পরিবার।

নিহতের স্ত্রী মনিরা বেগম বৃহস্পতিবার বলেন, ‘সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর নারী কেলেঙ্কারির সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের লোকজন নাদিমের ওপর হামলা চালায়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমার স্বামী হত্যার সঙ্গে জড়িত মাহমুদুল আলম বাবু ও তার সহযোগীদের ফাঁসি চাই।

ট্যাগ: র‌্যাবসাংবাদিক নাদিম হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অসম্ভবকে সম্ভব করার চ্যলেঞ্জ বাংলাদেশ ব্যাংক গভর্নরের সামনে

পরবর্তী

নির্বিঘ্নে মাদক কারবারের জন্য কনস্টেবল বাদলকে হত্যা

পরবর্তী
বাংলাদেশ পুলিশ কনস্টেবল বাদল, পুলিশ ইউনিফর্মে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বিঘ্নে মাদক কারবারের জন্য কনস্টেবল বাদলকে হত্যা

যুক্তরাষ্ট্রের পরমাণু চালিত সাবমেরিন সাউথ কোরিয়ায় প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের পরমাণু চালিত সাবমেরিন সাউথ কোরিয়ায়

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT