চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সিগঞ্জে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বিভুরঞ্জন সরকার, একজন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট, ছবি তোলা হয়েছে সবুজ গাছের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বলাকি সংলগ্ন মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার দুপুরে মেঘনা নদীতে ভাসমান একটি লাশ দেখে ৯৯৯ ফোন দেয় স্থানীয়রা। পরে নৌ পুলিশ উদ্ধার করে।

কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্য সালেহ আহম্মেদ পাঠান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের। লাশের ছবি রমনা থানায় পাঠানো হয়েছে এবং তার স্বজনরা খবর পেয়ে মুন্সীগঞ্জে রওনা হয়েছে।

তিনি আরও বলেন, লাশের পরনে ছিল হাফ হাতা শার্ট। এছাড়া গলায় ছিল ফিতাবাধা চশমা ঝুলানো। মাথায় টাক এবং কাচাপাকা চুল। ময়না তদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

Banglabid

নিখোঁজ সাংবাদিকের ছেলে ঋত সরকার গণমাধ্যমকে বলেন, ‘আমার বাবা প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বের হন। কিন্তু পরে আর ফেরেননি। আমরা সর্বত্র খুঁজেছি, তবুও কোনো খোঁজ পাইনি।’

রমনা থানা এলাকা থেকে নিখোঁজ সাংবাদিকের জিডির সঙ্গে যে ছবিটি ছিল, তার সঙ্গে মিলিয়ে দেখার পর বিষয়টি রমনা থানাকে জানানো হয়েছে।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলছেন, মেঘনা নদীতে একটি মরদেহ পাওয়া গেছে। আমরা মোটামুটি কনফার্ম হয়েছি। তার পরিবার গেলে শনাক্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Reneta

বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে অফিসে যাওয়ার কথা বলে সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেঘনায় মরদেহ উদ্ধারলেখক-সাংবাদিক বিভুরঞ্জন সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পরবর্তী

মোশাররফের সিনেমা জগতে এক চক্কর!

পরবর্তী
বাংলাদেশি সিনেমার অভিনেতাদের বিভিন্ন দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোশাররফের সিনেমা জগতে এক চক্কর!

বহু রঙের হাউজবোট নদীতে ভাসছে, ডোহিমের লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অবৈধ হাউজবোট’ দেখতে হাউজবোট রিকুইজিশন চেয়েছিল প্রশাসন

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT