চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেইক নিউজ ফ্যাক্টরির যুগে সাংবাদিকতা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৪৪ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৭
সম্পাদকীয়
A A

দুই বছর আগে যখন চ্যানেল আই অনলাইন যাত্রা শুরু করে তখন যে লক্ষ্য ছিল এখনো আমাদের লক্ষ্য সেটাই: সাংবাদিকতা। এর আগে-পরে আমরা কোন বিশেষণ বা অন্য কোন শব্দ যোগ করতে চাইনি বা চাই না। কারণ সাংবাদিকতা শব্দটা নিজেই নিজেকে ব্যাখ্যা করে, নিজের কর্মপরিধি এবং ব্যাপ্তিও ঠিক করে দেয়, কিংবা জানায়। ২০ এপ্রিল তৃতীয় বছরে পদার্পণের এ সময়ে আমরা যদি গত দুটি বছরের একটা পর্যালোচনা করি তাহলে নির্দ্বিধায় বলতে পারি, চ্যানেল আই এ সময়ে শুধু সাংবাদিকতার চেষ্টাই করে গেছে। স্বীকার করতে দ্বিধা নেই– সেটা যে খুব সহজ ছিল এমন নয়। বিশেষ করে, অনলাইনে এফএনএফ (ফেইক নিউজ ফ্যাক্টরি) এবং এমনকি প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমগুলোর সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও সুড়সুড়ির এ সময়ে টিকে থাকাটা একটু কঠিনই বলতে হয়। সংবাদ সজ্ঞানতার অভাব যখন সর্বব্যাপী, কোনটা সংবাদ এবং কোনটা সংবাদ নয় নেটিজেনদের বড় এক অংশের কাছে যখন সেটা পরিস্কার নয় তখন শুধু চ্যানেল আই অনলাইন নয়, শুদ্ধ সাংবাদিকতার চর্চা করা যেকোন সংবাদ মাধ্যমের জন্যই সেটা বড় এক চ্যালেঞ্জ। সাম‍াজিক যোগাযোগ মাধ্যমে পয়সা খরচ করে যখন সহজেই সংবাদের নামে অসংবাদও পাঠকের কাছে পৌঁছে দেওয়া যায় তখন চ্যালেঞ্জটা আরো বড় হয়ে যায়। আশার দিক হচ্ছে, আমাদের পাঠকগোষ্ঠীর মধ্যে সংবাদ সজ্ঞানতা বাড়ছে এবং অনলাইন সংবাদ মাধ্যমের নামে যেকোন কিছু সংবাদ হিসেবে বাজারজাত করার যে ঝড় শুরু হয়েছিল সেই প্রাথমিক ঝড়টা সামাল দেওয়া গেছে। আমরা নিজেরাও সংবাদ সজ্ঞানতা নিয়ে কাজ করছি এবং অন্য সংবাদ মাধ্যমগুলোরও এ বিষয়ে যথেষ্ট কাজের সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। সংবাদ মাধ্যম— সেটা টেলিভিশন বা রেডিও হোক, কিংবা পত্রিকা অথবা অনলাইন– আমরা মনে করি সবার আগে নিজের দায়িত্বশীলতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে রাষ্ট্রেরও যে একেবারে কিছু করার নেই তাও নয়। আমরা মোটেই গণমাধ্যম নিয়ন্ত্রণের পক্ষে নই এবং এরকম যেকোন চেষ্টার বিরুদ্ধে আমরা অতীতে যেমন সোচ্চার ছিলাম- এখনও আছি- তেমনি ভবিষ্যতেও থাকব, তারপরও আমরা বলতে চাই: অনলাইনের নামে ফেইক নিউজ ফ্যাক্টরির অসত্য, অর্ধসত্য এবং বিকৃত তথ্য প্রচার বন্ধে কোন না কোন ব্যবস্থা থাকতে হবে। এসব কিছুর পরও আমরা পাঠকগোষ্ঠীর উপরই সবচেয়ে বেশি আস্থা রাখতে চাই। অতীতে তারা যেমন আন্ডারগ্রাউন্ড পত্রিকা কিংবা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করা এক সময়ের বড় পত্রিকাকেও প্রত্যাখ্যান করেছে, অনলাইনের ক্ষেত্রেও তাই ঘটছে এবং ঘটবে। শেষ পর্যন্ত সাংবাদিকতা করা গণমাধ্যমই টিকে থাকে, অনলাইনেও তাই হবে। সেই সাংবাদিকতায় দ্বিতীয় বর্ষপূর্তিতে আমরা আমাদের সকল পাঠক, দর্শক, শ্রোতা ও শুভানুধ্যায়ীকে অভিনন্দন জানাই, আগামী দিনগুলোতে আপনাদের আরো বেশি সমর্থন প্রত্যাশা করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ‘খুব একটা পরিবর্তন নেই’

পরবর্তী

মোবাইল ব্যাংকিংয়ের জনপ্রিয়তা কার্ড ব্যবহারের জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছে

পরবর্তী

মোবাইল ব্যাংকিংয়ের জনপ্রিয়তা কার্ড ব্যবহারের জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছে

পিকের ইটের জবাবে রামোসের পাটকেল

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT